ঢাকা | বঙ্গাব্দ

মেসির সতীর্থ হলেন ক্যাসেমিরো, ইন্টার মিয়ামিতে নতুন অধ্যায়

  • নিউজ প্রকাশের তারিখ : Jul 23, 2026 ইং
মেসির সতীর্থ হলেন ক্যাসেমিরো, ইন্টার মিয়ামিতে নতুন অধ্যায় ছবির ক্যাপশন:
ad728

৩৪ বছর বয়সী ক্যাসেমিরো চলতি বছরের জানুয়ারিতেই ঘোষণা দিয়েছিলেন যে, ৩০ জুন চুক্তি শেষ হলে তিনি ম্যানচেস্টার ইউনাইটেড ছাড়বেন। ক্লাবের দেওয়া এক বিবৃতিতে ক্যাসেমিরো বলেন, আমাকে সবচেয়ে বেশি অনুপ্রাণিত করে জেতার ইচ্ছা এবং নিজেকে আরও উন্নত করা। ক্লাব যে প্রকল্প আমার সামনে তুলে ধরেছে এবং আমাকে এখানে আনতে যে প্রচেষ্টা করেছে, তা আমার কাছে অনেক বড় ব্যাপার।

তিনি আরও যোগ করেন, আমি ক্লাবের প্রতি কৃতজ্ঞ। শুধু ম্যাচের ৯০ মিনিট নয়, প্রতিদিনের অনুশীলনেও আমি নিজের সর্বোচ্চটা দেবো। ক্লাব যে আস্থা ও ভালোবাসা দেখিয়েছে, তার প্রতিদান দিতে চাই।

ক্যাসেমিরো ডেজিগনেটেড প্লেয়ার হিসেবে নিবন্ধিত হচ্ছেন না। বর্তমানে ইন্টার মিয়ামির তিন ডেজিগনেটেড প্লেয়ার হলেন লিওনেল মেসি, রদ্রিগো ডি পল এবং জার্মান বেরতেরামে।

এর আগে মার্চ মাসে ইন্টার মিয়ামির পাশাপাশি এলএ গ্যালাক্সিও ক্যাসেমিরোর সঙ্গে যোগাযোগ করেছিল। তবে বিভিন্ন সূত্রের দাবি, শুরু থেকেই ইন্টার মিয়ামিই ছিল ব্রাজিলিয়ান তারকার প্রথম পছন্দ।

উল্লেখ্য, ক্যাসেমিরো ২০২৬ বিশ্বকাপে ব্রাজিল দলে ছিলেন। তবে শেষ ষোলোতে নরওয়ের কাছে ২-১ ব্যবধানে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নেয় পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। 


নিউজটি পোস্ট করেছেন : বসির আহমেদ

কমেন্ট বক্স
বিএনপির স্বাধীনতা দিবসের আলোচনা সভায় বক্তব্য দেবেন প্রধানমন্

বিএনপির স্বাধীনতা দিবসের আলোচনা সভায় বক্তব্য দেবেন প্রধানমন্