স্পেনের উত্তর আমেরিকা বিশ্বকাপ জয়ে দলকে সামনে থেকে নেতৃত্ব দেওয়া রদ্রি ফাইনাল শেষে জিতে নেন আসরের সেরা খেলোয়াড়ের পুরস্কার ‘গেল্ডেন বল’। বিশ্বকাপ শেষে ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব ম্যানচেস্টার সিটি ছেড়ে স্পেনের বার্সেলোনায় যোগ দেন ৩০ বছরের এই অভিজ্ঞ মিডফিল্ডার।
গত দুই মৌসুমের লা লিগা চ্যাম্পিয়নরা এলচের বিপক্ষে ৫-০ ব্যবধানের জয় দিয়ে শিরোপা ধরে রাখার অভিযান শুরু করেছে। এবার তাদের সামনে স্পেনের শীর্ষ লিগ থেকে কখনও অবনমনের শিকার না হওয়া তিন দলের একটি- বিলবাও।
মাঠের লড়াই শুরু হবে বাংলাদেশ সময় শুক্রবার রাত ১টায়। এর আগে বুধবার (২৬ আগস্ট) সংবাদ সম্মেলনে রদ্রির অভিষেকের কথা বললেন বার্সেলোনা কোচ হান্সি ফ্লিক। তিনি বলেন, হ্যাঁ , আগামীকাল তাকে কিছুক্ষণ খেলানোর ভাবনা আছে।
রদ্রি আসার পর নতুন এক আলোচনা চলছে স্প্যা্নিশ ফুটবলে, ক্যাম্প ন্যুয়ে কী একই একাদশে খেলতে পারবেন তিনি ও পেদ্রি। দুই বিশ্বকাপজয়ী মিডফিল্ডারের এক সঙ্গে খেলায় কোনো সমস্যা দেখেন না বার্সেলোনা কোচ।
‘আমরা (মার্ক) বের্নালকেও খেলিয়েছি, সেও একইরকম। তবে রদ্রির অভিজ্ঞতা অনেক বেশি, সে একজন নেতা। পেদ্রির সঙ্গে মিলে সে আমাদের খেলা, বল ও প্রতিপক্ষকে নিয়ন্ত্রণ করতে সাহায্য করবে। এলচের বিপক্ষে বিশেষ করে প্রথমার্ধে আমরা খুব দ্রুত বল হারাই। এরপর পেদ্রির নামাটা কাজে দিয়েছে। কারণ, তখন আমাদের নিয়ন্ত্রণ বেশি ছিল এবং বলও দখলে ছিল। এটাই আমাদের প্রয়োজন। সবাই জানে রদ্রি সেরাদের একজন এবং আমি মনে করি, তাদের এক সঙ্গে বার্সায় খেলতে দেখাটা আমরা উপভোগ করবো।’
বসির আহমেদ