ঢাকা | বঙ্গাব্দ

জয়পুরহাটে যুবকের মরদেহ উদ্ধার

  • নিউজ প্রকাশের তারিখ : Aug 15, 2026 ইং
জয়পুরহাটে যুবকের মরদেহ উদ্ধার ছবির ক্যাপশন:
ad728

পুলিশ ও স্থানীয় সূত্রে জানাগেছে, শনিবার ভোরে স্থানীয় কয়েকজন ব্যক্তি মাঠে মাছ ধরতে যাওয়ার পথে রাস্তায় দুজনকে দেখতে পান। এসময় তারা চিৎকার করলে স্থানীয়রা এসে পুলিশে খবর দেন। পরে খবর পেয়ে ক্ষেতলাল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বাদশার মরদেহ উদ্ধার করেন এবং আহত মাজেদুল ইসলামকে জীবিত উদ্ধার করেন।

এদিকে আহত মাজেদুল ইসলাম পুলিশ ও সাংবাদিকদের জানান, শুক্রবার বিকালে জামালগঞ্জ চারমাথা এলাকার একটি পেট্রোল পাম্পের সামনে থেকে তাদের তুলে নিয়ে একটি বাড়িতে আটকে রাখেন। পরে রাত গভীর হলে মোটরসাইকেল যোগে ক্ষেতলাল উপজেলার মহব্বতপুর পদ্মপুকুর এলাকায় নিয়ে আসা হয়। সেখানে পার্শ্ববর্তী এলাকার ৯ জন মিলে তাদের মারধর করে। এরপর তিনি জ্ঞান হারিয়ে ফেলেন। ভোরে কয়েকজন লোকের ডাকাডাকিতে জ্ঞান ফিরলে পাশে থাকা বাদশাকে মৃত অবস্থায় দেখতে পান বলে জানান তিনি।

ক্ষেতলাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুক্তারুল আলম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করেন। এঘটনায় মামলার প্রক্রিয়াধীন বলেও জানান তিনি। ঘটনার প্রকৃত কারণ এবং হত্যাকাণ্ডে জড়িতদের শনাক্ত করতে তদন্ত চলছে।


নিউজটি পোস্ট করেছেন : বসির আহমেদ

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দৌলতদিয়া ফেরিঘাটে বাসডুবি: নিহত বেড়ে ২৫

দৌলতদিয়া ফেরিঘাটে বাসডুবি: নিহত বেড়ে ২৫