ঢাকা | বঙ্গাব্দ

বঙ্গোপসাগরে ট্রলারডুবি: ১৪ জেলে নিখোঁজ, উদ্ধারে সাগরে অন্য ট্রলার

  • নিউজ প্রকাশের তারিখ : Aug 25, 2026 ইং
বঙ্গোপসাগরে ট্রলারডুবি: ১৪ জেলে নিখোঁজ, উদ্ধারে সাগরে অন্য ট্রলার ছবির ক্যাপশন:
ad728

​ট্রলার মালিক সমিতি সূত্রে জানা যায়, সোমবার দুপুরে গভীর সাগর থেকে অন্য একটি ট্রলারের মাঝি মুঠোফোনে বরগুনা জেলা ট্রলার মালিক সমিতিকে দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেন। ঘটনার পরপরই সমিতির পক্ষ থেকে ‘এফ.বি. বরকত’ ট্রলারটির সাথে যোগাযোগের জোর চেষ্টা চালানো হয়, তবে কোনো সংযোগ স্থাপন করা সম্ভব হয়নি।

​পরিস্থিতি বিবেচনায় নিখোঁজ জেলেদের দ্রুত উদ্ধার করতে ‘এফ.বি. জহুরা খাতুন’ নামে একটি ট্রলারকে সাগরে পাঠানো হয়েছে। বিকাল নাগাদ ট্রলারটি উদ্ধারের উদ্দেশ্যে ঘটনাস্থলের দিকে রওনা দেয়।

​বরগুনা জেলা ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী জানান, গভীর সমুদ্রে ট্রলারডুবির খবর পেয়ে তারা তাৎক্ষণিক যোগাযোগ করার চেষ্টা করেছিলেন। তবে ব্যর্থ হয়ে অবিলম্বে উদ্ধারকারী ট্রলার সাগরে পাঠানো হয়। নিখোঁজ ১৪ জেলের সর্বশেষ অবস্থা সম্পর্কে এখনও নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি বলে তিনি উল্লেখ করেন।

​ডুবে যাওয়া ‘এফ.বি. বরকত’ ট্রলারটির মালিক বরগুনার পাথরঘাটা নতুন বাজার এলাকার বাসিন্দা মো. আশরাফ বলে জানিয়েছে ট্রলার মালিক সমিতি। নিখোঁজ জেলেদের উদ্ধারে সংশ্লিষ্ট এলাকায় তৎপরতা চালানো হচ্ছে।


নিউজটি পোস্ট করেছেন : বসির আহমেদ

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ডিএমপির ৩ যুগ্ম কমিশনারকে নতুন দায়িত্বে পদায়ন

ডিএমপির ৩ যুগ্ম কমিশনারকে নতুন দায়িত্বে পদায়ন