ঢাকা | বঙ্গাব্দ

৩০ হাজার লিটার ভোজ্যতেল মজুত, লাখ টাকা জরিমানা

  • নিউজ প্রকাশের তারিখ : Apr 11, 2026 ইং
৩০ হাজার লিটার ভোজ্যতেল মজুত, লাখ টাকা জরিমানা ছবির ক্যাপশন:
ad728
চট্টগ্রামের হাটহাজারীতে যৌথ অভিযানে প্রায় ৩০ হাজার লিটার ভোজ্যতেল অবৈধভাবে মজুত রাখার দায়ে ‘আলম এন্টারপ্রাইজ’কে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। একইসঙ্গে বিপুল পরিমাণ মেয়াদোত্তীর্ণ পণ্য জব্দ করা হয়েছে। শনিবার (১১ এপ্রিল) দুপুরে এক বিবৃতিতে বিজিবি-৮ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এ এস এম তারিজুস শাকেরীন এ তথ্য জানান। তিনি বলেন, হাটহাজারী পৌরসদরে ভোজ্যতেলের কৃত্রিম সংকট রোধে উপজেলা প্রশাসন ও যৌথ বাহিনীর সমন্বয়ে এ অভিযান পরিচালিত হয়। জনস্বার্থ রক্ষা, বাজারে স্থিতিশীলতা বজায় রাখা এবং নিরাপদ খাদ্য নিশ্চিত করতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। অভিযানের সময় আলিপুর এলাকার একটি আবাসিক ভবনে অভিযান চালিয়ে আলম এন্টারপ্রাইজের গুদামে প্রায় ৩০ হাজার লিটার ভোজ্যতেল মজুত অবস্থায় পাওয়া যায়। তেলগুলো অত্যন্ত ঝুঁকিপূর্ণ ও অনিরাপদ পরিবেশে সংরক্ষণ করা হচ্ছিল। এছাড়া প্রয়োজনীয় কাগজপত্র প্রদর্শনে ব্যর্থতা এবং পুরোনো স্টক শেষ হওয়ার আগেই নতুন পণ্য মজুত করার অভিযোগও পাওয়া যায়। এসব অপরাধে প্রতিষ্ঠানের মালিক মো. মিজানুর রহমানকে এক লাখ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। একইসঙ্গে প্রায় ৩ হাজার লিটার মেয়াদোত্তীর্ণ পানীয় জব্দ করা হয়েছে। অভিযানে সেনাবাহিনী, র‍্যাব, বিজিবি ও পুলিশ সদস্যরা অংশ নেন। শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহেদ আরমান জানান, বাজারে কৃত্রিম সংকট সৃষ্টি করে জনদুর্ভোগ বাড়ানোর চেষ্টা করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের এ ধরনের অভিযান ধারাবাহিকভাবে চালানো হবে।

নিউজটি পোস্ট করেছেন : বসির আহমেদ

কমেন্ট বক্স
বিএনপি সরকারের অন্যতম কাজ হবে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন

বিএনপি সরকারের অন্যতম কাজ হবে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন