ঢাকা | বঙ্গাব্দ

যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা দুঃখজনক ও লজ্জাকর: ধর্মমন্ত্রী

  • নিউজ প্রকাশের তারিখ : Oct 24, 2026 ইং
যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা দুঃখজনক ও লজ্জাকর: ধর্মমন্ত্রী ছবির ক্যাপশন:
ad728

মন্ত্রণালয়ের দাবি, সাম্প্রতিক কিছু প্রতিবেদনে মন্ত্রীর বক্তব্যের প্রেক্ষাপট যথাযথভাবে তুলে ধরা হয়নি। এতে শিক্ষাপ্রতিষ্ঠান ও মাদরাসাকে ঘিরে বিভ্রান্তি তৈরির আশঙ্কা রয়েছে।

মন্ত্রণালয়ের ভাষ্য অনুযায়ী, সাংবাদিকদের প্রশ্নের জবাবে দেশে সাম্প্রতিক সময়ে ঘটে যাওয়া অনাকাঙ্ক্ষিত ঘটনাগুলো নিয়ে সামগ্রিকভাবে কথা বলেছেন ধর্মমন্ত্রী। তার বক্তব্যের মূল বিষয় ছিল, যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা দুঃখজনক ও লজ্জাকর। এ ধরনের ঘটনা প্রতিরোধে প্রধানমন্ত্রী প্রয়োজনীয় দিকনির্দেশনা দিয়েছেন। ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি ঠেকাতে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হবে বলেও উল্লেখ করেন তিনি।

ধর্ম বিষয়ক মন্ত্রণালয় বলেছে, ধর্মমন্ত্রীর বক্তব্যের যথাযথ তাৎপর্য বুঝতে হলে এর পূর্ণাঙ্গ প্রেক্ষাপট বিবেচনা করা জরুরি। বক্তব্যের কোনো অংশ বিচ্ছিন্নভাবে উপস্থাপন করা হলে মূল বক্তব্য সম্পর্কে ভুল ধারণা তৈরি হতে পারে।

বস্তুনিষ্ঠ, দায়িত্বশীল ও প্রেক্ষাপটনির্ভর সংবাদ পরিবেশনের মাধ্যমে জনগণের সামনে সঠিক তথ্য তুলে ধরতে গণমাধ্যমের সহযোগিতাও কামনা করেছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়।


নিউজটি পোস্ট করেছেন : বসির আহমেদ

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বারবার প্রশ্নফাঁস: এবার শিক্ষার্থীদের বিক্ষোভে উত্তাল ঝাড়খণ্

বারবার প্রশ্নফাঁস: এবার শিক্ষার্থীদের বিক্ষোভে উত্তাল ঝাড়খণ্