ঢাকা | বঙ্গাব্দ

অর্থনীতিতে স্বস্তির বার্তা: ৬ দিনে রেমিট্যান্স এলো প্রায় ৮ হাজার কোটি টাকা

  • নিউজ প্রকাশের তারিখ : Oct 8, 2026 ইং
অর্থনীতিতে স্বস্তির বার্তা: ৬ দিনে রেমিট্যান্স এলো প্রায় ৮ হাজার কোটি টাকা ছবির ক্যাপশন:
ad728

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, গত মঙ্গলবার দেশে ১ হাজার ৬৩৫ কোটি ৯০ লাখ টাকা সমপরিমাণ রেমিট্যান্স এসেছে। অক্টোবরের প্রথম ছয় দিনে মোট প্রবাসী আয় দাঁড়িয়েছে ৬৩ কোটি মার্কিন ডলারে।

কেন্দ্রীয় ব্যাংকের তথ্য বলছে, গত বছরের অক্টোবরের প্রথম ছয় দিনে দেশে রেমিট্যান্স এসেছিল ৫৫ কোটি ২০ লাখ ডলার। সে হিসাবে চলতি বছরের একই সময়ে প্রবাসী আয় বেড়েছে ১৪ দশমিক ১০ শতাংশ।

এদিকে চলতি অর্থবছরের শুরু থেকেই রেমিট্যান্স প্রবাহে ইতিবাচক ধারা দেখা যাচ্ছে। ১ জুলাই থেকে ৬ অক্টোবর পর্যন্ত দেশে মোট ৯২২ কোটি ১০ লাখ ডলার রেমিট্যান্স এসেছে।

গত অর্থবছরের একই সময়ে দেশে রেমিট্যান্স এসেছিল ৮১৩ কোটি ৭০ লাখ ডলার। অর্থাৎ চলতি অর্থবছরের একই সময়ে প্রবাসী আয় বেড়েছে ১০৮ কোটি ৪০ লাখ ডলার বা ১৩ দশমিক ৩০ শতাংশ।

প্রবাসী আয়ের এই প্রবৃদ্ধি দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ও সামগ্রিক অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। রেমিট্যান্সের ধারাবাহিক প্রবাহ ডলারবাজারে চাপ কমানোর পাশাপাশি দেশের বৈদেশিক লেনদেনের ভারসাম্যেও সহায়ক ভূমিকা রাখছে।


নিউজটি পোস্ট করেছেন : বসির আহমেদ

কমেন্ট বক্স