ঢাকা | বঙ্গাব্দ

নোবেল পুরস্কারের অর্থমূল্য বাড়লো ৯ শতাংশ

  • নিউজ প্রকাশের তারিখ : Sep 19, 2026 ইং
নোবেল পুরস্কারের অর্থমূল্য বাড়লো ৯ শতাংশ ছবির ক্যাপশন:
ad728

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) নোবেল ফাউন্ডেশন এ ঘোষণা দেয়। নতুন অর্থমূল্য মার্কিন ডলারে প্রায় ১২ লাখ ২২ হাজার ডলারের সমান।

নোবেল ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক হানা স্তিয়ারনে এক বিবৃতিতে বলেন, পুরস্কারের অর্থমূল্য বাড়ানোর মাধ্যমে নোবেল পুরস্কারের দীর্ঘমেয়াদি গুরুত্ব ধরে রাখার চেষ্টা করা হচ্ছে। একই সঙ্গে সময়ের সঙ্গে পুরস্কারের আর্থিক মূল্য যাতে অক্ষুণ্ণ থাকে, সেটিও নিশ্চিত করতে চায় ফাউন্ডেশন।

আগামী ৫ থেকে ১২ অক্টোবরের মধ্যে চিকিৎসাশাস্ত্র, পদার্থবিদ্যা, রসায়ন, সাহিত্য, শান্তি ও অর্থনীতি—এই ছয় বিভাগে ২০২৬ সালের নোবেল বিজয়ীদের নাম ঘোষণা করা হবে।

এবারের পুরস্কার ঘোষণার মধ্য দিয়ে প্রথম নোবেল পুরস্কার প্রদানের ১২৫ বছর পূর্তি উদযাপন করা হবে।

ডিনামাইটের আবিষ্কারক ও সুইডিশ শিল্পপতি আলফ্রেড নোবেলের উইল অনুযায়ী নোবেল পুরস্কারের প্রবর্তন করা হয়। ১৯০১ সালে প্রথমবার এই পুরস্কার দেওয়া হয়। সে সময় প্রতিটি বিভাগে পুরস্কারের অর্থমূল্য ছিল ১ লাখ ৫০ হাজার ৭৮২ সুইডিশ ক্রাউন।

সূত্র: রয়টার্স  


নিউজটি পোস্ট করেছেন : বসির আহমেদ

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
তিস্তা প্রকল্পে বাংলাদেশকে আগের মতোই সহায়তার আশ্বাস দিলো চীন

তিস্তা প্রকল্পে বাংলাদেশকে আগের মতোই সহায়তার আশ্বাস দিলো চীন