ঢাকা | বঙ্গাব্দ

পদ্মায় তীব্র স্রোতে আবারও ধাওয়াপাড়া-নাজিরগঞ্জ নৌরুটে ফেরি চলাচল বন্ধ

  • নিউজ প্রকাশের তারিখ : Oct 7, 2026 ইং
পদ্মায় তীব্র স্রোতে আবারও ধাওয়াপাড়া-নাজিরগঞ্জ নৌরুটে ফেরি চলাচল বন্ধ ছবির ক্যাপশন:
ad728

ঘাট কর্তৃপক্ষ জানিয়েছে, নদীতে স্রোতের তীব্রতা বেড়ে যাওয়ায় ফেরি চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। এ কারণে নিরাপত্তা নিশ্চিতে সাময়িকভাবে ফেরি পারাপার বন্ধ রাখা হয়েছে।

স্থানীয় বাসিন্দা আজমুল মন্ডল বলেন, নদী উত্তাল থাকায় ফেরি পারাপারে সময় বেশি লাগে এবং জ্বালানি খরচও বাড়ে। তবে পর্যাপ্ত জ্বালানি না পাওয়ার অজুহাতে ফেরি কর্তৃপক্ষ ইচ্ছাকৃতভাবে চলাচল বন্ধ রাখছে।

স্থানীয় আলী  হোসেন বলেন, কয়েকদিন ফেরি বেশ ভালোভাবেই চলেছে। নদীতে স্রোত থাকা সত্ত্বেও অন্যান্য নৌযান স্বাভাবিকভাবেই চলাচল করছে, কেবল ফেরিই বন্ধ। স্রোতের পাশাপাশি অন্য কোনো অজ্ঞাত কারণে হয়তো ফেরি বন্ধ রাখা হয়ে থাকতে পারে।

এর আগে, গত ৬ সেপ্টেম্বর সন্ধ্যা থেকে তীব্র স্রোতের কারণে ধাওয়াপাড়া-নাজিরগঞ্জ রুটে ফেরি চলাচল বন্ধ করে দেওয়া হয়েছিল। টানা ১৬ দিন পর গত ২২ সেপ্টেম্বর বেলা ১১টা থেকে তা আবার চালু হয়। দীর্ঘদিন ফেরি বন্ধ থাকায় রাজবাড়ী ও পাবনার মধ্যে যাতায়াতকারী যাত্রী ও যানবাহনকে বিকল্প দীর্ঘ পথ ব্যবহার করতে হয়, যা সময় ও খরচ দুটোই বাড়িয়ে দেয়।

এখন আবার শুরু হোয়েছে যাত্রী এবং যানবাহন চলাচল। অথচ কত্তৃপক্ষ এ রুটে কোন ভালো ফেরী কেন এটা এখন সাধারন মানুষের প্রশ্ন?

ধাওয়াপাড়া ফেরিঘাটের সহকারী ব্যবস্থাপক রবিউল ইসলাম বলেন, পদ্মা নদীতে তীব্র স্রোতের কারণেই সোমবার দুপুর ১টা ৪০ মিনিট থেকে ধাওয়াপাড়া-নাজিরগঞ্জ ঘাটে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে।


নিউজটি পোস্ট করেছেন : বসির আহমেদ

কমেন্ট বক্স
জোর-জবরদস্তি নয়, রাষ্ট্র পরিচালিত হবে আইনের শাসনে: প্রধানমন্

জোর-জবরদস্তি নয়, রাষ্ট্র পরিচালিত হবে আইনের শাসনে: প্রধানমন্