ঢাকা | বঙ্গাব্দ

আবারও ঊর্ধ্বমুখী মূল্যস্ফীতি, কমেছে মজুরি বৃদ্ধির হার

  • নিউজ প্রকাশের তারিখ : Oct 8, 2026 ইং
আবারও ঊর্ধ্বমুখী মূল্যস্ফীতি, কমেছে মজুরি বৃদ্ধির হার ছবির ক্যাপশন:
ad728

বিবিএসের তথ্যে দেখা যায়, সেপ্টেম্বর মাসে জাতীয় পর্যায়ে খাদ্য খাতে মূল্যস্ফীতি বেড়ে হয়েছে ৭ দশমিক ২২ শতাংশ। আগস্টে এ হার ছিল ৭ দশমিক ০২ শতাংশ। অন্যদিকে, সেপ্টেম্বর মাসে খাদ্যবহির্ভূত খাতে মূল্যস্ফীতি সামান্য কমে দাঁড়িয়েছে ৯ দশমিক ৩০ শতাংশে। আগস্টে এ হার ছিল ৯ দশমিক ৩২ শতাংশ এবং গত বছরের সেপ্টেম্বরে ছিল ৮ দশমিক ৯৮ শতাংশ।

বিবিএসের হিসাব অনুযায়ী, সেপ্টেম্বরে শহরের তুলনায় গ্রামীণ এলাকায় মূল্যস্ফীতির হার কিছুটা বেশি ছিল। গ্রামে সেপ্টেম্বর মাসে সাধারণ মূল্যস্ফীতি বেড়ে হয়েছে ৮ দশমিক ৩৮ শতাংশ, যা আগস্টে ছিল ৮ দশমিক ৩১ শতাংশ।

গ্রামীণ এলাকায় খাদ্য খাতে মূল্যস্ফীতি আগস্টের ৭ দশমিক ০১ শতাংশ থেকে বেড়ে সেপ্টেম্বরে হয়েছে ৭ দশমিক ১৮ শতাংশ। তবে খাদ্যবহির্ভূত খাতে মূল্যস্ফীতি আগস্টের ৯ দশমিক ৫৯ শতাংশ থেকে সামান্য কমে সেপ্টেম্বরে হয়েছে ৯ দশমিক ৫৭ শতাংশ।

শহর এলাকায় সেপ্টেম্বরে সাধারণ মূল্যস্ফীতি দাঁড়িয়েছে ৮ দশমিক ২৬ শতাংশে, যা আগস্টে ছিল ৮ দশমিক ২০ শতাংশ। শহরের খাদ্য খাতে মূল্যস্ফীতি আগস্টের ৭ দশমিক ০৪ শতাংশ থেকে বেড়ে সেপ্টেম্বরে হয়েছে ৭ দশমিক ২৫ শতাংশ। বিপরীতে খাদ্যবহির্ভূত খাতে মূল্যস্ফীতি আগস্টের ৮ দশমিক ৯৭ শতাংশ থেকে কমে সেপ্টেম্বরে দাঁড়িয়েছে ৮ দশমিক ৯৪ শতাংশে।

মূল্যস্ফীতি বাড়লেও সেপ্টেম্বর মাসে মজুরি বৃদ্ধির হার কিছুটা কমেছে। বিবিএসের মজুরি হার সূচক (ডব্লিউআরআই) অনুযায়ী, সেপ্টেম্বর মাসে জাতীয় পর্যায়ে সাধারণ মজুরি বৃদ্ধির হার ছিল ৭ দশমিক ৯০ শতাংশ। আগস্টে এ হার ছিল ৮ দশমিক ০৫ শতাংশ। খাতভিত্তিক হিসাবে, সেপ্টেম্বরে কৃষি খাতে মজুরি বৃদ্ধি পেয়েছে ৭ দশমিক ৮৯ শতাংশ, শিল্প খাতে ৭ দশমিক ৮৬ শতাংশ এবং সেবা খাতে ৮ দশমিক ০৭ শতাংশ।

সারা দেশের ৬৪টি জেলার ১৪৩টি হাট-বাজার থেকে উপাত্ত সংগ্রহ ও বিশ্লেষণ করে এসব পরিসংখ্যান তৈরি করেছে বিবিএস।


নিউজটি পোস্ট করেছেন : বসির আহমেদ

কমেন্ট বক্স
শিক্ষাখাত উন্নয়নে ৫টি উদ্যোগের রূপরেখা সংসদে তুলে ধরলেন প্রধ

শিক্ষাখাত উন্নয়নে ৫টি উদ্যোগের রূপরেখা সংসদে তুলে ধরলেন প্রধ