ঢাকা | বঙ্গাব্দ

সিল মেরে, রাতে ভোট দিয়ে জোর করে নির্বাচিত হয় নাই: মুক্তিযুদ্ধ মন্ত্রী

  • নিউজ প্রকাশের তারিখ : Aug 22, 2026 ইং
সিল মেরে, রাতে ভোট দিয়ে জোর করে নির্বাচিত হয় নাই: মুক্তিযুদ্ধ মন্ত্রী ছবির ক্যাপশন:
ad728

তিনি বলেন,অনেক আন্দোলন সংগ্রামের মাধ্যমে গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে গণতন্ত্র প্রত্যাবর্তন করতে পেরেছি। তাই জনগণের চোখের ভাষা বুঝে জনগণকে ভালবেসে তার কাজ করে দিতে হবে। আপনারা জনগণকে ভালোবাসবেন আমি জনগণের উন্নয়ন করবো। কেউ দখলদারি চাঁদাবাজিতে লিপ্ত হবেন না। 

শনিবার (২২ আগস্ট) দুপুরে ঐতিহ্যবাহী তালতলা চত্বরে স্বেচ্ছাসেবক দলের ৪৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন। 

তিনি বন বিভাগের লোকদের উদ্দেশ্যে বলেন, আটিয়া বল অধ্যাদেশ ৮২ কালো আইন বাতিল করার জন্য আমি বহুবার সংসদে বলেছি, যতোবার সুযোগ পাব ততবারই সংসদে বলবো এছাড়া বন ও পরিবেশ মন্ত্রীকেও বলেছি বারবার বলব, এই কালো আইন বাতিল করে ছাড়বো ইনশাল্লাহ। বন বিভাগের লোকজন আপনারা আপনাদের কাজ করবেন জনগণকে বিভ্রান্ত করবেন না। 

সখিপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সরকার শহীদ ঐর সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাবেক সভাপতি খোরশেদ আলম মাস্টার,ভারপ্রাপ্ত সভাপতি নাজিমুদ্দিন মাস্টার, টাঙ্গাইল জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক তারিকুল ইসলাম ঝলক, সদস্য সচিব সালহে মোহাম্মদ শাফী ইথেন, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. কবির হাসান, পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মিজানুর রহমান ডালিম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মো. জাহাঙ্গীর বিশ্বাস, সিনিয়র যুগ্ন আহ্বায়ক নজরুল ইসলাম সিকদার, পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব বুলবুল আহমেদ প্রমুখ। 


নিউজটি পোস্ট করেছেন : বসির আহমেদ

কমেন্ট বক্স
তীব্র দাবদাহ ও দাবানলে ইউরোপের কৃষিতে বড় ধাক্কা, খাদ্যপণ্যের

তীব্র দাবদাহ ও দাবানলে ইউরোপের কৃষিতে বড় ধাক্কা, খাদ্যপণ্যের