ঢাকা | বঙ্গাব্দ

পাঁচ বস্তা গুইসাপসহ এক নারী আটক

  • নিউজ প্রকাশের তারিখ : Aug 13, 2026 ইং
পাঁচ বস্তা গুইসাপসহ এক নারী আটক ছবির ক্যাপশন:
ad728

গোপন সংবাদের ভিত্তিতে মোবাইল কোর্ট পরিচালনা করে জেলা প্রশাসন ও বন বিভাগ যৌথভাবে গুইসাপগুলো উদ্ধার করে। আটককৃত নারী জানান, চট্টগ্রামের বারইয়ারহাট থেকে ২২ হাজার টাকা দিয়ে গুইসাপগুলো কিনে বিক্রির জন্য খাগড়াছড়িতে নিয়ে আসেন।

পরে তাকে খাগড়াছড়ি সদর থানায় পাঠানো হয়। এ ঘটনায় নিয়মিত মামলা করার নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন জেলা সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট দুর্জয় গোস্বামী।

খাগড়াছড়ি বিভাগীয় বন কর্মকর্তা মো. ফরিদ মিঞা জানান, পাঁচ বস্তায় মোট ২৪টি গুইসাপ পাওয়া যায়। এর মধ্যে ১০টি জীবিত এবং ১৪টি মৃত ছিলো। জীবিত গুইসাপগুলো আলুটিলার প্রাকৃতিক বনে অবমুক্ত করা হয় এবং মৃতগুলো মাটিচাপা দেওয়া হয়।

বন কর্মকর্তা আরও বলেন, বন্যপ্রাণী প্রকৃতির অলংকার। বন্যপ্রাণী ধরা বা শিকার করলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। বন্যপ্রাণী সংরক্ষণে বন বিভাগ নিয়মিত অভিযান চালাবে।  


নিউজটি পোস্ট করেছেন : বসির আহমেদ

কমেন্ট বক্স
ঈদ উপলক্ষে দ্রব্যমূল্যের দাম বাড়েনি বরং কমেছে: অর্থমন্ত্রী

ঈদ উপলক্ষে দ্রব্যমূল্যের দাম বাড়েনি বরং কমেছে: অর্থমন্ত্রী