ঢাকা | বঙ্গাব্দ

বিশ্বজুড়ে জ্বালানি সরবরাহ ব্যাহত হওয়ার আশঙ্কা

  • নিউজ প্রকাশের তারিখ : Sep 14, 2026 ইং
বিশ্বজুড়ে জ্বালানি সরবরাহ ব্যাহত হওয়ার আশঙ্কা ছবির ক্যাপশন:
ad728

সংবাদমাধ্যম মিডল ইস্ট আই এক প্রতিবেদনে বলেছে, নভেম্বরের জন্য ব্রেন্ট ক্রুডের দাম ২ দশমিক ৮ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ১০৭ দশমিক ৫৪ ডলার হয়েছে। অন্যদিকে, যুক্তরাষ্ট্রের বেঞ্চমার্ক ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই)-এর অক্টোবরের দাম ২ দশমিক ৩ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১০২ দশমিক ৩৪ ডলারে।

এর মধ্য দিয়ে অব্যাহত থাকলো গত সপ্তাহের দাম বাড়ার ধারাবাহিকতা। দুই ধরনের অপরিশোধিত তেলের দামই আবার ব্যারেলপ্রতি ১০০ ডলারের ওপরে উঠে গেছে।

এদিকে, বিশ্ববাজারে তেল সরবরাহ নিয়েও নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে। ড্রোন হামলার পর সৌদি আরব একটি তেল পাইপলাইন বন্ধ করে দিয়েছে। একই সময়ে ইরান-সমর্থিত হুথিরা বাব আল-মান্দাব প্রণালির কাছে একটি গুরুত্বপূর্ণ দ্বীপের নিয়ন্ত্রণ নিয়েছে।

বাব আল-মান্দাব হলো লোহিত সাগরে জাহাজ চলাচলের অন্যতম গুরুত্বপূর্ণ পথ। এই পথে বড় ধরনের কোনো বাধা তৈরি হলে বিশ্বজুড়ে তেল সরবরাহে বিঘ্ন ঘটতে পারে—এমন আশঙ্কাতেই আন্তর্জাতিক বাজারে তেলের দাম দ্রুত বাড়ছে।


নিউজটি পোস্ট করেছেন : বসির আহমেদ

কমেন্ট বক্স
চার জেলায় নতুন প্রশাসক নিয়োগ

চার জেলায় নতুন প্রশাসক নিয়োগ