ঢাকা | বঙ্গাব্দ

ব্রাজিল আর্জেন্টিনার পরবর্তী ম্যাচের সূচি প্রকাশ

  • নিউজ প্রকাশের তারিখ : Jul 31, 2026 ইং
ব্রাজিল আর্জেন্টিনার পরবর্তী ম্যাচের সূচি প্রকাশ ছবির ক্যাপশন:
ad728

বিশ্বকাপ মিশন শেষে নিজেদের প্রথম আন্তর্জাতিক সিরিজের সূচি ইতোমধ্যে চুড়ান্ত করেছে ব্রাজিল ও আর্জেন্টিনা। আগামী সেপ্টেম্বরে ফিফা আন্তর্জাতিক উইন্ডোতে মাঠে ফিরবে দুই চিরপ্রতিদ্বন্দ্বী।

বিশ্বকাপের শেষ ষোলোতে নরওয়ের কাছে হেরে হতাশাজনক বিদায় নেয় ব্রাজিল। দলের সবচেয়ে বড় তারকা নেইমার জুনিয়র আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানিয়েছেন। অভিজ্ঞ কোচ কার্লো আনচেলত্তি তরুণদের নিয়ে নতুনভাবে দল গঠনের পরিকল্পনা শুরু করেছেন।

বিশ্বকাপের পর ব্রাজিলের প্রথম আন্তর্জাতিক সিরিজ অস্ট্রেলিয়ার বিপক্ষে হবে। আগামী ২৫ ও ২৯ সেপ্টেম্বর দুটি প্রীতি ম্যাচ খেলবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। অস্ট্রেলিয়ার টাউনসভিল ও ব্রিসবেনে হবে ম্যাচ দুটি। অস্ট্রেলিয়ার বিপক্ষে সেলেসাওদের দুই ম্যাচই বাংলাদেশ সময় বিকাল ৪টায় শুরু হবে।

ফিফার দীর্ঘ আন্তর্জাতিক বিরতির কারণে আরও একটি প্রীতি ম্যাচ খেলার সুযোগ থাকলেও, সেই প্রতিপক্ষ এখনও চূড়ান্ত করেনি ব্রাজিল ফুটবল ফেডারেশন (সিবিএফ)।

বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে হেরে রানার্সআপ হওয়া আর্জেন্টিনার প্রীতি ম্যাচের সূচি নির্ধারিত হয়েছে। আগামী ২৬ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসে মেক্সিকোর বিপক্ষে এবং ৩০ সেপ্টেম্বর টেক্সাসে স্বাগতিক যুক্তরাষ্ট্রের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলবে লে আলবিসেলেস্তেরা। ম্যাচ দুটি বাংলাদেশ সময় রাত ৮টায় শুরু হবে।


নিউজটি পোস্ট করেছেন : বসির আহমেদ

কমেন্ট বক্স
মালয়েশিয়ার উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন প্রধানমন্ত্রী

মালয়েশিয়ার উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন প্রধানমন্ত্রী