ঢাকা | বঙ্গাব্দ

সোনারগাঁয়ে সড়কে ঝরলো পোশাকশ্রমিকের প্রাণ

  • নিউজ প্রকাশের তারিখ : Sep 4, 2026 ইং
সোনারগাঁয়ে সড়কে ঝরলো পোশাকশ্রমিকের প্রাণ ছবির ক্যাপশন:
ad728

বৃহস্পতিবার রাত নয়টার দিকে মহাসড়কের মদনপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ও আহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা বলেন, কর্মদিবস শেষে মদনপুর এলাকার জাহিন টেক্সটাইল গার্মেন্টসের শ্রমিকরা মহাসড়কের ঢাকামুখী লেন থেকে চট্রগ্রামমুখী লেনে পার হচ্ছিলেন। এ সময় দ্রুত গতিতে আসা একটি ট্রাক তিনজনকে সজোরে ধাক্কা দেয়। ঘটনাস্থলেই মারা যান এক নারী শ্রমিক, গুরুতর আহত হন বাকি দুজন। সহকর্মীরা দ্রুত আহতদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান এবং ঘাতক ট্রাকটি আটক করেন।

সহকর্মীর মৃত্যুর প্রতিবাদে রাত দশটা থেকে কারখানার শ্রমিকরা মহাসড়ক অবরোধ শুরু করেন। এর ফলে চিটাগাং রোড থেকে দড়িকান্দি পর্যন্ত প্রায় ২১ কিলোমিটার এলাকাজুড়ে যানবাহন চলাচল সম্পূর্ণ স্থবির হয়ে পড়ে।

যানজটে দীর্ঘক্ষণ আটকে থাকা এক সিএনজি চালিত অটোরিক্্রসা চালক সেলিম বলেন, দীর্ঘ অপেক্ষার পর তিনি বিকল্প উপায়ে গন্তব্যে যেতে বাধ্য হন। তার ভাষ্যে, সড়কে যানবাহন একেবারে থমকে ছিল।

কাচঁপুর হাইওয়ে হাইওয়ে থানার ভারপ্রাপ্ত (ওসি) শামীম শেখ বলেন, দুর্ঘটনায় একজনের মৃত্যুর জেরেই এই যানজটের সূত্রপাত এবং পুলিশ ঘটনাস্থলে অবস্থান করে যানজট নিরসনে কাজ করছে। বিক্ষুব্ধ শ্রমিকদের ইতিমধ্যে মহাসড়ক থেকে সরিয়ে যান চলাচল স্বাভাবিক করা হয়েছে। ট্রাকচালককে আটক করা হয়েছে এবং ঘটনার বিষয়ে আইনানুগ পদক্ষেপ নেওয়ার প্রক্রিয়া চলছে।


নিউজটি পোস্ট করেছেন : বসির আহমেদ

কমেন্ট বক্স
১৩ এপ্রিল তিন পার্বত্য জেলায় ‘সাধারণ ছুটি’, অন্যদের ঐচ্ছিক

১৩ এপ্রিল তিন পার্বত্য জেলায় ‘সাধারণ ছুটি’, অন্যদের ঐচ্ছিক