ঢাকা | বঙ্গাব্দ

দেশের বাজারে আজ যে দামে বিক্রি হচ্ছে স্বর্ণ 

  • নিউজ প্রকাশের তারিখ : Aug 20, 2026 ইং
দেশের বাজারে আজ যে দামে বিক্রি হচ্ছে স্বর্ণ  ছবির ক্যাপশন:
ad728

সবশেষ গত ১৫ আগস্ট দেশের বাজারে স্বর্ণের দাম বাড়িয়ে সমন্বয় করা হয়েছিল। সেই দামেই বৃহস্পতিবার (২০ আগস্ট) দেশের বাজারে বিক্রি হচ্ছে স্বর্ণ।

বৃহস্পতিবার (২০ আগস্ট) দেশের বাজারে ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার গহনা ভ্যাটসহ দুই লাখ ৩৬ হাজার ৭৭৯ টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া ২১ ক্যারেটের সোনা দুই লাখ ২৬ হাজার ১৬৫ টাকা এবং ১৮ ক্যারেটের সোনা এক লাখ ৯৪ হাজার ২০৬ টাকা দরে বিক্রি হচ্ছে।এ ছাড়া, বাজুসের দর অনুযায়ী, সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার গহনার দাম এক লাখ ৫৮ হাজার ৬৩০ টাকা।

অন্যদিকে, ২২ ক্যারেটের প্রতি ভরি রুপা বিক্রি হচ্ছে পাঁচ হাজার ৭৪ টাকায়। ২১ ক্যারেটের রুপা চার হাজার ৮৪১ টাকা, ১৮ ক্যারেটের রুপা চার হাজার ১৯৯ টাকা এবং সনাতন পদ্ধতির রুপা তিন হাজার ১৫৯ টাকা দরে বিক্রি হচ্ছে।

বর্তমানে দেশের বাজারে মানভেদে প্রতি ভরি সোনার গহনার দাম এক লাখ ৫৮ হাজার ৬৩০ টাকা থেকে দুই লাখ ৩৬ হাজার ৭৭৯ টাকার মধ্যে। আর রুপার গহনার দাম তিন হাজার ১৫৯ টাকা থেকে পাঁচ হাজার ৭৪ টাকা পর্যন্ত। 

বাজুস জানিয়েছে, পরবর্তী সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত সব জুয়েলারি প্রতিষ্ঠানে এই দাম কার্যকর থাকবে। তবে অলঙ্কারের ডিজাইন অনুযায়ী মজুরি প্রযোজ্য। স্বর্ণালঙ্কার ও রৌপলঙ্কারের বিক্রয়মূল্যের সঙ্গে ভ্যাট যুক্ত থাকায় গ্রাহকদের কাছ থেকে আলাদাভাবে ভ্যাট আদায় করা যাবে না। এছাড়া সুনির্দিষ্ট ভ্যাট, মজুরি ও পাথর বাদ দিয়ে অলঙ্কার এক্সচেঞ্জ ও পারচেজের ক্ষেত্রে বাজুসের আগের নিয়ম বহাল থাকবে।


নিউজটি পোস্ট করেছেন : বসির আহমেদ

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সংস্কার কার্যক্রমের দিকে অগ্রসর হবে সরকার: অর্থমন্ত্রী  

সংস্কার কার্যক্রমের দিকে অগ্রসর হবে সরকার: অর্থমন্ত্রী