শুক্রবার (২১ আগস্ট) রাজধানীর কারওয়ান বাজার ঘুরে দেখা যায়, এক সপ্তাহের ব্যবধানে বাজারে ব্রয়লার মুরগী বিক্রি হচ্ছে ১৮০ থেকে ১৯০ টাকায়। সাদা ও বাদামি ডিম বিক্রি হচ্ছে ১৩০-১৫০ টাকা ডজনে। এই দাম গেল সপ্তাহের চেয়ে বাড়তি বলছেন ক্রেতারা।
এছাড়া, এলাকা ভেদে দামে উঠানামা করছে। সব ধরনের চালের দাম স্থিতীশীল থাকলেও সপ্তাহের ব্যবধান কেজি প্রতি ১০ টাকা করে বেড়েছে বিভিন্ন ব্যান্ডের প্যাকেটজাত আটা ও ময়দার দাম।
এদিকে, ২০০ টাকায় মিলছে না কোনো মাছ। তবে স্বস্থি রয়েছে সবজির বাজারে। সপ্তাহের ব্যবধানে করোলা ও পটলের দাম কমেছে কেজিতে ১০ টাকা। ৪০ টাকা কেজি বিক্রি হচ্ছে ঢেড়স। আকার ভেদে ৩০ থেকে ৪০ টাকা পিছ পেপে। কেজিপ্রতি চিচিংগা বিক্রি হচ্ছে ৫০ টাকায়। আর শীতের আগাম সবজি শিম কেজিপ্রতি বিক্রি হচ্ছে ১২০ থেকে ১৬০ টাকায়।
বসির আহমেদ