ঢাকা | বঙ্গাব্দ

টানা দুই দফা বেড়ে ভরিতে ২৮৫৮ টাকা কমলো স্বর্ণের দাম

  • নিউজ প্রকাশের তারিখ : Nov 25, 2026 ইং
টানা দুই দফা বেড়ে ভরিতে ২৮৫৮ টাকা কমলো স্বর্ণের দাম ছবির ক্যাপশন:
ad728

বুধবার (২৫ নভেম্বর) সকালে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন এ দাম সকাল ১০টা থেকেই কার্যকর হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) দাম বাড়ায় সার্বিক পরিস্থিতি বিবেচনায় ভ্যাটসহ স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে।

নতুন দাম অনুযায়ী, দেশের বাজারে ভ্যাটসহ প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেটের স্বর্ণের দাম দুই হাজার ৮৫৮ টাকা কমিয়ে এক লাখ ৯৬ হাজার ৮৩০ টাকা নির্ধারণ করা হয়েছে। এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি দুই হাজার ৬৮২ টাকা কমিয়ে এক লাখ ৮৮ হাজার ২৪ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি দুই হাজার ৩৩৩ টাকা কমিয়ে এক লাখ ৬১ হাজার ৪৮৮ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম এক হাজার ৮৬৬ টাকা কমিয়ে এক লাখ ৩১ হাজার ৬২৮ টাকা নির্ধারণ করা হয়েছে।

সবশেষ, মঙ্গলবার (২৪ নভেম্বর) স্বর্ণের দাম সমন্বয় করেছিল বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন। ভরিতে এক হাজার ৫৭৫ টাকা বাড়িয়ে ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম এক লাখ ৯৯ হাজার ৬৮৮ টাকা নির্ধারণ করা হয়। এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি এক লাখ ৯০ হাজার ৭০৬ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি এক লাখ ৬৩ হাজার ৮২১ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম এক লাখ ৩৩ হাজার ৪৯৪ টাকা নির্ধারণ করা হয়।

এদিকে স্বর্ণের দাম কমানো হলেও এখন রুপার দাম অপরিবর্তিত রয়েছে। ভ্যাটসহ ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম নির্ধারণ করা হয়েছে তিন হাজার ৩৩ টাকা। এছাড়া ২১ ক্যারেটের এক ভরি রুপার গহনার দাম দুই হাজার ৯১৬ টাকা, ১৮ ক্যারেটের এক ভরি রুপার গহনার দাম দুই হাজার ৫০৮ টাকা এবং সনাতন পদ্ধতির এক ভরি রুপার গহনার দাম এক হাজার ৯২৫ টাকা নির্ধারণ করা হয়েছে।


নিউজটি পোস্ট করেছেন : বসির আহমেদ

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
শেখ হাসিনার বিচার ও কামালকে ফেরত চেয়ে ভারতের সহযোগিতা প্রত্য

শেখ হাসিনার বিচার ও কামালকে ফেরত চেয়ে ভারতের সহযোগিতা প্রত্য