ঢাকা | বঙ্গাব্দ

ফ্রিতেই ‘ফেসবুক ভেরিফায়েড’ ব্যাজ আনছে মেটা, পাবেন কারা, মিলবে কীভাবে?

  • নিউজ প্রকাশের তারিখ : Jul 25, 2026 ইং
ফ্রিতেই ‘ফেসবুক ভেরিফায়েড’ ব্যাজ আনছে মেটা, পাবেন কারা, মিলবে কীভাবে? ছবির ক্যাপশন:
ad728

এই ব্যাজ পেতে ব্যবহারকারীকে একটি ভিডিও সেলফির মাধ্যমে পরিচয় যাচাই করতে হবে। মেটা জানিয়েছে, ভিডিওটি অ্যাকাউন্টের বিদ্যমান প্রোফাইল ছবির সঙ্গে মিলিয়ে দেখা হবে এবং যাচাই সম্পন্ন হলে প্রোফাইলে ভেরিফায়েড ব্যাজ যুক্ত হবে। পুরো প্রক্রিয়াটি কয়েক মিনিটের মধ্যেই শেষ হওয়ার কথা।

প্রতিষ্ঠানটি বলছে, এই ব্যাজের মাধ্যমে বোঝা যাবে যে সংশ্লিষ্ট অ্যাকাউন্টের পেছনে একজন বাস্তব ব্যক্তি রয়েছেন। তবে এটি মেটার অর্থের বিনিময়ে পাওয়া ‘মেটা ভেরিফায়েড’ সাবস্ক্রিপশন সেবার বিকল্প নয়; বরং এটি সাধারণ ব্যবহারকারীদের জন্য আলাদা ও বিনামূল্যের একটি পরিচয় যাচাই ব্যবস্থা।

কারা পাবেন এই ব্যাজ? নতুন এই সুবিধা পেতে হলে কয়েকটি শর্ত পূরণ করতে হবে। ব্যবহারকারীর বয়স কমপক্ষে ১৮ বছর হতে হবে, অ্যাকাউন্টটি ফেসবুকের কমিউনিটি স্ট্যান্ডার্ড অনুযায়ী ভালো অবস্থায় থাকতে হবে এবং প্রতারণা, ভুয়া পরিচয় বা সন্দেহজনক কার্যকলাপের কোনো ইতিহাস থাকা যাবে না। পাশাপাশি ভিডিও সেলফির মাধ্যমে পরিচয় সফলভাবে যাচাই করতে হবে।

যাচাই সম্পন্ন হলে ব্যাজটি প্রোফাইল, মার্কেটপ্লেস, গ্রুপ ও ফেসবুক ডেটিং-এ প্রদর্শিত হবে। ভবিষ্যতে নিউজ ফিডেও এটি দেখানোর পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছে মেটা।

কেন এই উদ্যোগ? মেটার ভাষ্য, এআই প্রযুক্তির অগ্রগতির ফলে এখন খুব সহজেই ভুয়া ছবি, পরিচয় ও বিশ্বাসযোগ্য দেখায় এমন প্রোফাইল তৈরি করা সম্ভব হচ্ছে। এসব ব্যবহার করে প্রতারণা ও জালিয়াতির ঘটনাও বাড়ছে। নতুন ভেরিফায়েড ব্যাজ ব্যবহারকারীদের অন্তত নিশ্চিত হতে সাহায্য করবে যে তারা একজন বাস্তব ব্যক্তির সঙ্গে যোগাযোগ করছেন।

তবে মেটা স্পষ্ট করেছে, এই ব্যাজ কোনো ব্যক্তির সততা বা বিশ্বাসযোগ্যতার নিশ্চয়তা দেয় না। এটি শুধু পরিচয় যাচাই সম্পন্ন হওয়ার প্রমাণ হিসেবে কাজ করবে।

প্রতিষ্ঠানটি জানিয়েছে, ‘ফেসবুক ভেরিফায়েড’ ধাপে ধাপে চালু করা হবে। শুরুতে নির্বাচিত কয়েকটি দেশে এই সুবিধা পাওয়া যাবে। পরে পর্যায়ক্রমে বিশ্বের অন্যান্য দেশেও এটি সম্প্রসারণ করা হবে। তবে প্রথম ধাপে কোন কোন দেশে ফিচারটি চালু হবে, সে বিষয়ে এখনো বিস্তারিত জানানো হয়নি। সূত্র: আইএনসি.কম


নিউজটি পোস্ট করেছেন : বসির আহমেদ

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
টানা ১৬ ঘণ্টা অফিস করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

টানা ১৬ ঘণ্টা অফিস করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান