ঢাকা | বঙ্গাব্দ

ভারতে প্রশ্নফাঁস রোধে করা টাস্কফোর্সে আছেন যারা, কার কি দায়িত্ব?

  • নিউজ প্রকাশের তারিখ : Jul 27, 2026 ইং
ভারতে প্রশ্নফাঁস রোধে করা টাস্কফোর্সে আছেন যারা, কার কি দায়িত্ব? ছবির ক্যাপশন:
ad728

সরকারি সূত্রের বরাত দিয়ে ভারতীয় গণমাধ্যম জানিয়েছে, সদস্য নির্বাচন অত্যন্ত সতর্কতা ও দীর্ঘ পর্যালোচনার মাধ্যমে করা হয়েছে। টাস্কফোর্সটি সরকারের কাছে একটি সুপারিশ প্রতিবেদন জমা দেবে। এর মূল লক্ষ্য প্রশ্নফাঁসের ঝুঁকি কার্যকরভাবে দূর করার পাশাপাশি পুরো পরীক্ষা ব্যবস্থাকে আরও স্বচ্ছ, নিরাপদ ও নির্ভুল করে তোলা।

এই টাস্কফোর্সের সবচেয়ে বড় শক্তি হিসেবে দেখা হচ্ছে চারটি গুরুত্বপূর্ণ খাতের বিশেষজ্ঞদের একত্রিত করাকে। প্রযুক্তি, নিরাপত্তা, লজিস্টিকস এবং প্রশাসনের অভিজ্ঞ ব্যক্তিদের সমন্বয়ে গঠিত এই দল আধুনিক প্রযুক্তিনির্ভর পরীক্ষা ব্যবস্থার রূপরেখা তৈরি করবে বলে আশা করা হচ্ছে।

নন্দন নিলেকানি: প্রযুক্তি ও তথ্য নিরাপত্তায় জোর

ইনফোসিসের সহ-প্রতিষ্ঠাতা নন্দন নিলেকানি পরীক্ষা ব্যবস্থায় আধুনিক প্রযুক্তি ও তথ্য নিরাপত্তা জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন। আধার ও ইউপিআইয়ের মতো বৃহৎ ডিজিটাল প্ল্যাটফর্ম তৈরির অভিজ্ঞতা কাজে লাগিয়ে তিনি এমন একটি এন্ড-টু-এন্ড এনক্রিপ্টেড পরীক্ষা প্ল্যাটফর্মের সুপারিশ করতে পারেন, যা হ্যাক বা মাঝপথে তথ্য চুরি করা কার্যত অসম্ভব হবে। এছাড়া কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) নির্ভর বায়োমেট্রিক যাচাইয়ের মাধ্যমে ভুয়া পরীক্ষার্থী বা পরিচয় জালিয়াতি শনাক্ত করাও সহজ হবে।

ভি কামাকোটি: সাইবার হামলা প্রতিরোধে উন্নত নিরাপত্তা

আইআইটি মাদ্রাজের পরিচালক ভি কামাকোটি কম্পিউটারভিত্তিক পরীক্ষার (সিবিটি) সফটওয়্যার ও সার্ভারকে সাইবার হামলা থেকে সুরক্ষিত করার বিষয়ে কাজ করবেন। তার পরামর্শ অনুযায়ী, এআই-ভিত্তিক ডায়নামিক র‌্যান্ডমাইজেশন প্রযুক্তি ব্যবহার করে প্রতিটি পরীক্ষার্থীর কম্পিউটারে প্রশ্নের ক্রম আলাদা করা যেতে পারে। এতে সার্ভার হ্যাকিং, স্ক্রিন শেয়ারিং বা প্রশ্ন আদান-প্রদানের মতো অনিয়ম অনেকটাই বন্ধ হবে।

এস সোমনাথ: 'জিরো-ডিফেক্ট' পরীক্ষা ব্যবস্থা

তপন ডেকা: প্রশ্নফাঁস চক্রের বিরুদ্ধে গোয়েন্দা নজরদারি

ইন্টেলিজেন্স ব্যুরোর (আইবি) সাবেক পরিচালক তপন ডেকা পরীক্ষা মাফিয়া ও প্রশ্নফাঁস চক্র দমনে গোয়েন্দা নেটওয়ার্ক গড়ে তোলা এবং রিয়েল-টাইম সাইবার নজরদারি ব্যবস্থা চালুর বিষয়ে গুরুত্বপূর্ণ সুপারিশ দিতে পারেন। এর মাধ্যমে প্রশ্নফাঁসের আগেই সন্দেহজনক কার্যক্রম শনাক্ত করা এবং পরীক্ষা কেন্দ্রগুলোর কঠোর নিরাপত্তা নিরীক্ষা চালানো সম্ভব হবে।

অমৃত লাল মীনা: প্রশ্নপত্র পরিবহনে ডিজিটাল নিরাপত্তা

লজিস্টিকস বিশেষজ্ঞ অমৃত লাল মীনা প্রশ্নপত্র মুদ্রণ, সংরক্ষণ ও পরিবহনে জালিয়াতি-প্রতিরোধী ব্যবস্থা চালুর পরামর্শ দিতে পারেন। এর মধ্যে জিপিএস ট্র্যাকিং, নির্দিষ্ট সময় ও নির্ধারিত স্থানে খোলা যায় এমন ডিজিটাল লকযুক্ত বিশেষ কনটেইনার ব্যবহার এবং পুরো পরিবহন ব্যবস্থাকে প্রযুক্তিনির্ভর নজরদারির আওতায় আনার মতো পদক্ষেপ থাকতে পারে। এসব ব্যবস্থার ফলে প্রশ্নপত্র হারিয়ে যাওয়া, সংরক্ষণাগার থেকে ফাঁস হওয়া বা গোপনে ছবি তুলে ছড়িয়ে দেওয়ার মতো ঘটনা কার্যকরভাবে রোধ করা সম্ভব হবে।

অনিতা কারওয়াল: মূল্যায়নে স্বচ্ছতা ও শিক্ষার্থীবান্ধব সংস্কার

ভারতের সাবেক শিক্ষা সচিব এবং সিবিএসইর সাবেক চেয়ারপারসন অনিতা কারওয়াল শিক্ষা সংস্কার ও শিক্ষার্থী নীতিমালার বিষয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন। তিনি গ্রেস নম্বর নীতি, উত্তরসূচি (আনসার কী) নিয়ে আপত্তি নিষ্পত্তির কার্যকর ব্যবস্থা এবং পরীক্ষা কেন্দ্র পরিচালনার জন্য কঠোর স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর (এসওপি) প্রণয়নের সুপারিশ করতে পারেন। এসব উদ্যোগ বাস্তবায়িত হলে মূল্যায়ন প্রক্রিয়া আরও স্বচ্ছ হবে এবং শিক্ষার্থীদের অভিযোগ দ্রুত, ন্যায্য ও কার্যকরভাবে নিষ্পত্তি করা সম্ভব হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

সূত্র: এনডিটিভি


নিউজটি পোস্ট করেছেন : বসির আহমেদ

কমেন্ট বক্স
জাল সনদে এমপিও নেওয়া শিক্ষকদের দুঃসংবাদ, ফেরত দিতে হবে টাকা

জাল সনদে এমপিও নেওয়া শিক্ষকদের দুঃসংবাদ, ফেরত দিতে হবে টাকা