ঢাকা | বঙ্গাব্দ

বিষধর সাপের ছোবলেই প্রাণ গেল সাপুড়িয়ার

  • নিউজ প্রকাশের তারিখ : Aug 4, 2026 ইং
বিষধর সাপের ছোবলেই প্রাণ গেল সাপুড়িয়ার ছবির ক্যাপশন:
ad728

স্থানীয়রা জানান, সোমবার (৩ আগস্ট) বিকেলে উপজেলার কোচাশহর এলাকা থেকে একটি বিষধর সাপ ধরে বাড়িতে নিয়ে আসেন আজাদুল। মঙ্গলবার (৪ আগস্ট) শাখাহার ইউনিয়নের আসাদ মোড়ে পাতা খেলার অনুষ্ঠানে বড় সাপ দেখানোর প্রস্তুতি নিচ্ছিলেন তিনি। প্রদর্শনীর জন্য সাপটিকে অভ্যস্ত করার সময় হঠাৎ সেটি তাকে ছোবল দেয়। সঙ্গে সঙ্গেই অসুস্থ হয়ে পড়েন তিনি। পরিবার ও প্রতিবেশীরা প্রথমে চিকিৎসার জন্য তাকে শিবসমুদ্র এলাকার এক ওঝার কাছে নিয়ে যান। কিন্তু সেখানে অবস্থার আরও অবনতি হলে রাত ১টার দিকে তাকে দ্রুত গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হয়।

হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. সুমন প্রামাণিক জানান, রোগীকে যখন হাসপাতালে আনা হয়, তখন ইসিজি করে দেখা যায় প্রায় দুই ঘণ্টা আগেই তার মৃত্যু হয়েছে।

গ্রামের মানুষ জানান, আজাদুল দীর্ঘদিন ধরে বিভিন্ন মেলা ও পাতা খেলায় সাপ খেলা দেখিয়ে জীবিকা নির্বাহ করতেন। সম্প্রতি কলাগাছে সাপ পেঁচিয়ে খেলা দেখিয়ে তিনি বেশ পরিচিতি পেয়েছিলেন।

এই মর্মান্তিক ঘটনায় শিয়ালগাড়া গ্রামে শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা বলছেন, সাপে কাটলে দেরি না করে সরাসরি হাসপাতালে নিয়ে যাওয়াই জীবন বাঁচানোর একমাত্র উপায়।


নিউজটি পোস্ট করেছেন : বসির আহমেদ

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দাম্মামের বিমানবন্দরে হুথিদের হামলায় নিহত ১, আহত ৮ 

দাম্মামের বিমানবন্দরে হুথিদের হামলায় নিহত ১, আহত ৮