ঢাকা | বঙ্গাব্দ

ঢাকায় ব্রাজিলের ফুটবল প্রতিনিধিদলের মাঠ পরিদর্শন, ম্যাচ আয়োজনের ইঙ্গিত

  • নিউজ প্রকাশের তারিখ : Aug 23, 2026 ইং
ঢাকায় ব্রাজিলের ফুটবল প্রতিনিধিদলের মাঠ পরিদর্শন, ম্যাচ আয়োজনের ইঙ্গিত ছবির ক্যাপশন:
ad728

বাংলাদেশের মাটিতে ব্রাজিলের জাতীয় দলের ম্যাচ আয়োজনের সম্ভাবনা নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। রবিবার (২৩ আগস্ট) ঢাকার জাতীয় স্টেডিয়াম পরিদর্শন করেছে ব্রাজিলের ফুটবল কনফেডারেশনের (সিবিএফ) পাঁচ সদস্যের একটি প্রতিনিধি দল। বাংলাদেশের বিপক্ষে ম্যাচ কিংবা ভবিষ্যতে নিরপেক্ষ ভেন্যু হিসেবে জাতীয় স্টেডিয়াম ব্যবহার করা যায় কি না, মূলত তা যাচাই করতেই প্রতিনিধি দলটি মাঠ পরিদর্শন করেছে বলে জানিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।

পুরুষ জাতীয় দলের সাধারণ সুপারভাইজার সার্জিও দিমাস দে অলিভেইরার নেতৃত্বে প্রতিনিধি দলটি জাতীয় স্টেডিয়ামে প্রায় ৪৫ মিনিট অবস্থান করে। এ সময় তারা সদ্য বিছানো সবুজাভ মাঠ, ড্রেসিংরুম, গ্যালারি এবং অন্যান্য সুযোগ-সুবিধা ঘুরে দেখে।

রবিবার দুপুর ১টায় কলকাতা থেকে ঢাকায় পৌঁছানোর পর প্রতিনিধি দলটি সরাসরি জাতীয় স্টেডিয়ামে যায়। এর আগে কলকাতার সল্টলেক স্টেডিয়ামও পরিদর্শন করেছে তারা। আগামী ৩ অক্টোবর ভারতের বিপক্ষে ব্রাজিলের আন্তর্জাতিক প্রীতি ম্যাচ আয়োজনের প্রস্তুতির অংশ হিসেবে কলকাতার ভেন্যুটি পরিদর্শন করা হয়।

জাতীয় স্টেডিয়াম পরিদর্শন শেষে বাফুফের নির্বাহী কমিটির সদস্য ইকবাল হোসেন সাংবাদিকদের বলেন, “তারা আমাদের জানিয়েছে, ভবিষ্যতে নিরপেক্ষ ভেন্যু হিসেবে আমাদের স্টেডিয়াম ব্যবহার করতে পারে অথবা বাংলাদেশের বিপক্ষেও খেলতে পারে।”

তিনি জানান, প্রতিনিধি দলকে জাতীয় স্টেডিয়ামের চলমান প্রস্তুতির বিষয়টি জানানো হয়েছে। ইকবাল বলেন, “আমরা তাদের জানিয়েছি, মাঠ প্রস্তুতের কাজ চলছে এবং কাজ শেষ হতে আরও প্রায় দুই সপ্তাহ সময় লাগতে পারে। তারা মাঠকর্মীদের সঙ্গেও কথা বলেছেন এবং প্রয়োজন হলে আবারও পরিদর্শনে আসতে পারেন বলে জানিয়েছেন।”

পরিদর্শনের সময় প্রতিনিধি দলের সদস্যরা মাঠে পানি দেওয়ার ব্যবস্থা, স্যুয়ারেজ ব্যবস্থাসহ বিভিন্ন কারিগরি বিষয় খতিয়ে দেখেন। পরে তারা ড্রেসিংরুম ও গ্যালারিও পরিদর্শন করেন।


নিউজটি পোস্ট করেছেন : বসির আহমেদ

কমেন্ট বক্স
রাষ্ট্রপতি সাহাবুদ্দিনকে চি‌ঠি পাঠিয়েছেন ব্রিটিশ রাজা চার্লস

রাষ্ট্রপতি সাহাবুদ্দিনকে চি‌ঠি পাঠিয়েছেন ব্রিটিশ রাজা চার্লস