ঢাকা | বঙ্গাব্দ

বস্তুনিষ্ঠ সাংবাদিকতার জন‍্যই গণমাধ্যমকে প্রাতিষ্ঠানিকীকরণে সরকার আন্তরিক: জহির উদ্দিন স্বপন

  • নিউজ প্রকাশের তারিখ : Aug 25, 2026 ইং
বস্তুনিষ্ঠ সাংবাদিকতার জন‍্যই গণমাধ্যমকে প্রাতিষ্ঠানিকীকরণে সরকার আন্তরিক: জহির উদ্দিন স্বপন ছবির ক্যাপশন:
ad728

তিনি বলেছেন, গণমাধ্যমকে প্রাতিষ্ঠানিকীকরণ এবং সংবাদপত্রের সঙ্গে যুক্ত সব পক্ষের স্বার্থ রক্ষা করতে সরকার নীতিগত সহায়তা দিতে প্রস্তুত।

মঙ্গলবার (২৫ আগস্ট) জাতীয় প্রেস ক্লাবে দৈনিক জনতা পত্রিকার ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা বলেন, রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ হিসেবে গণমাধ্যমকে সর্বাগ্রে গুরুত্ব দিয়ে প্রাতিষ্ঠানিকীকরণ করতে হবে। রাষ্ট্র মেরামতের যে লক্ষ্য নিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন নির্বাচিত সরকার কাজ করছে, তা সুনির্দিষ্টভাবে সম্পন্ন করতে গণমাধ্যমের সক্রিয় সহযোগিতা প্রয়োজন।

তিনি উল্লেখ করেন, সংবাদপত্রের মালিক পক্ষ যাতে নিরাপদে বিনিয়োগ করতে পারে এবং সেই বিনিয়োগ লাভজনক প্রক্রিয়ায় যেতে পারে, সে জন্য সরকার পলিসি সাপোর্ট বা নীতিগত সহায়তা প্রদান করবে। পাশাপাশি সম্পাদক, সাংবাদিক ও ছাপাখানার কর্মীসহ গণমাধ্যম শিল্পের সঙ্গে যুক্ত সবার স্বার্থ নিশ্চিত করার কথা পুনর্ব্যক্ত করেন তিনি।

সাংবাদিকতার মূল নীতি তুলে ধরে সাবেক এই তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেন, সাংবাদিকতার প্রধান কাজই হচ্ছে ক্ষমতাকে প্রশ্ন করে জবাবদিহ নিশ্চিত করা। একটি নির্বাচিত ও গণতান্ত্রিক সরকার ঐ প্রশ্নকে স্বাগত জানায়। যত বেশি প্রশ্ন করা হবে, সরকার তত বেশি জবাবদিহিতার মাধ্যমে জনগণের প্রতি নিজের দায়বদ্ধতা ও কাজ পরিষ্কার করতে পারবে।

বিদ্যুৎ ও জ্বালানি সংকট প্রসঙ্গে উপদেষ্টা বলেন, বিগত সরকারের ১৭ বছরের ভুল জ্বালানি নীতি, অপরিকল্পিত প্রকল্প এবং ব্যাপক লুটপাটের কারণে দেশ আজ এক ভঙ্গুর অর্থনীতির মুখোমুখি। নিরাবাচিত হয়ে সরকার সেই সংকট স্বয়ংক্রিয়ভাবে পেয়েছে। তা থেকে বেরিয়ে আসতে নিরলস ভাবে কঠোর পরিশ্রমের মাধ‍্যমে চেষ্টা চালিয়ে যাচ্ছে।

তিনি আরও বলেন, বিগত সরকারের রেখে যাওয়া সংকট সমাধান এবং ধ্বংসাত্মক শাসনব্যবস্থার বিষাক্ত প্রভাব থেকে জনগণকে মুক্ত করার যোগ্যতা ও সততা ধানের শীষ, বিএনপি এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের রয়েছে বলেই জনগণ তাদের ওপর আস্থা রেখেছে।


নিউজটি পোস্ট করেছেন : বসির আহমেদ

কমেন্ট বক্স
তুরস্ক সম্মেলনে শক্তিশালী গণমাধ্যম ও প্রাতিষ্ঠানিক কাঠামো গড়

তুরস্ক সম্মেলনে শক্তিশালী গণমাধ্যম ও প্রাতিষ্ঠানিক কাঠামো গড়