মঙ্গলবার (২৫ আগস্ট) বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের (বাজুস) স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিংয়ের সভায় স্বর্ণের নতুন দাম নির্ধারণের সিদ্ধান্ত নেওয়া হয়। পরে কমিটির চেয়ারম্যান ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বাজুস জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের দাম বাড়ায় সার্বিক পরিস্থিতি বিবেচনায় নতুন দাম নির্ধারণ করা হয়েছে। মঙ্গলবার (২৫ আগস্ট) সকাল ১০টা থেকে সারা দেশে নতুন এ দর কার্যকর হয়।
নতুন দর অনুযায়ী, ভ্যাটসহ ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম এক হাজার ৫৭৪ টাকা বাড়িয়ে দুই লাখ ৩৬ হাজার ৬০৪ টাকা করা হয়েছে। ১৮ ক্যারেটের প্রতি ভরি এক হাজার ৩৪১ টাকা বাড়িয়ে দুই লাখ তিন হাজার ১৮৭ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম এক হাজার ১০৮ টাকা বাড়িয়ে এক লাখ ৬৫ হাজার ৯২০ টাকা নির্ধারণ করা হয়।
এর আগে গত ২২ আগস্ট ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম পাঁচ হাজার ৪৮২ টাকা বাড়িয়ে দুই লাখ ৪৬ হাজার ১১০ টাকা নির্ধারণ করেছিল বাজুস। তার আগে ২০ আগস্টও দাম বাড়ানো হয়েছিল। ফলে টানা তিন দফায় ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম বেড়েছে মোট ১০ হাজার ৯৬৪ টাকা।
বাজুসের সিদ্ধান্ত অনুযায়ী, পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত জুয়েলারি প্রতিষ্ঠানগুলোতে নতুন এ দাম কার্যকর থাকবে। তবে গহনার ডিজাইন ও কাজের ধরন অনুযায়ী মজুরি প্রযোজ্য হবে।
বসির আহমেদ