ঢাকা | বঙ্গাব্দ

প্রধানমন্ত্রী সঙ্গে আনসার প্রধানের সৌজন্য সাক্ষাৎ

  • নিউজ প্রকাশের তারিখ : Mar 4, 2026 ইং
প্রধানমন্ত্রী সঙ্গে আনসার প্রধানের সৌজন্য সাক্ষাৎ ছবির ক্যাপশন:
ad728

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন আনসার ও ভিডিপি’র মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মতালেব সাজ্জাদ মাহমুদ। বুধবার (৪ মার্চ) সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এসময় তারা পারস্পরিক শুভেচ্ছা বিনিময় করেন।


সাক্ষাৎকালে প্রধানমন্ত্রী বাংলাদেশ আনসার ও ভিডিপি'র দেশপ্রেম এবং পেশাদারিত্বে তাদের নিরলস প্রচেষ্টার ভূয়সী প্রশংসা করেন। দেশের শান্তি, নিরাপত্তা এবং জনগণের স্বার্থে জনসেবামূলক কাজ অব্যাহত রাখার নির্দেশনা দেন। 

এছাড়াও, এ সময় আনসার ও ভিডিপি’র বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড সম্পর্কে প্রধানমন্ত্রী অবহিত হন এবং এই উন্নয়নের ধারাবাহিকতা ভবিষ্যতে অব্যাহত থাকবে বলে প্রধানমন্ত্রী তাদের আশ্বস্ত করেন এবং দেশের সার্বভৌমত্ব রক্ষায় সর্বোচ্চ প্রস্তুতি বজায় রাখার আহ্বান জানান।

নিউজটি পোস্ট করেছেন : বসির আহমেদ

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বাংলাদেশে ভুয়া ঋণের ফাঁদ সম্পর্কে জনসাধারণকে সতর্ক করল এডিবি

বাংলাদেশে ভুয়া ঋণের ফাঁদ সম্পর্কে জনসাধারণকে সতর্ক করল এডিবি