শিক্ষাব্যবস্থাকে ক্যারিয়ার ওরিয়েন্টেড করতে চায় সরকার: গণশিক্ষা প্রতিমন্ত্রী
-
নিউজ প্রকাশের তারিখ :
Apr 4, 2026 ইং
ছবির ক্যাপশন:
প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেছেন, শিক্ষাব্যবস্থাকে সরকার ক্যারিয়ার ওরিয়েন্টেড করত চায়, যেনো শিক্ষার্থীদের ভবিষ্যৎ তারা নিজেরাই তৈরি করতে পারেন। তিনি জানান, জাতির কাছে প্রধানমন্ত্রী তারেক রহমানের অঙ্গীকার ছিলো শিক্ষাব্যবস্থা পাল্টে দেয়ার। সরকার বিশ্বমানের প্রতিযোগিতামূলক শিক্ষা নিশ্চিতে সেপথেই এগোচ্ছে বলে জানান মন্ত্রী। শুক্রবার (৩ এপ্রিল) টিএসসি মিলনায়তনে ঢাকা বিশ্ববিদ্যালয় রোভার স্কাউট গ্রুপের দুদিনব্যাপি ৬০ বছর হীরকজয়ন্তী উদযাপন অনুষ্ঠানে ববি হাজ্জাজ এ মন্তব্য করেন। তিনি বলেন, বাংলাদেশ বৈশ্বিক সংকটের মধ্যে থাকা সত্ত্বেও হাতেগোনা কয়েকটি দেশের মধ্যে একটি, যারা মধ্যপ্রাচ্যের সংকটেও জ্বালানির দাম বাড়ায়নি। সংকট সমাধানে জনসচেতনতা সৃষ্টি করতে পরামর্শ দেন প্রতিমন্ত্রী। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এ বি এম ওবায়দুল ইসলাম ও আইজিপি মো. আলী হোসেন ফকির।
নিউজটি পোস্ট করেছেন :
বসির আহমেদ
কমেন্ট বক্স