ঢাকা | বঙ্গাব্দ

সংসদের সংরক্ষিত নারী আসনের ভোটের তফসিল ঘোষণা

  • নিউজ প্রকাশের তারিখ : Apr 8, 2026 ইং
সংসদের সংরক্ষিত নারী আসনের ভোটের তফসিল ঘোষণা ছবির ক্যাপশন:
ad728
ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের ভোটের তফসিল ঘোষণা করা হয়েছে। বুধবার (৮ এপ্রিল) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে এ তফসিল ঘোষণা করেন নির্বাচন কমিশন (ইসি) সচিব আখতার আহমেদ।  সচিব জানান, মনোনয়ন পত্র দাখিলের শেষ তারিখ ২১ এপ্রিল এবং ২২ ও ২৩ এপ্রিল মনোনয়ন যাচাই-বাছাই করা হবে। পরে ২৬ এপ্রিল বাতিল হওয়া মনোনয়নের বিষয়ে আপিল করা শুরু হয়ে এর নিষ্পত্তি হবে ২৭ ও ২৮ এপ্রিল। সচিব জানান, ২৯ এপ্রিল মনোনয়ন প্রত্যাহার এবং ৩০ এপ্রিল প্রতীক বরাদ্দ দেওয়া হবে। আগামী ১২ মে ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত আসনের নির্বাচন অনুষ্ঠিত হবে। এ নির্বাচনে বিএনপি ও জোট পাচ্ছে ৩৬ আসন। জামায়াত-এনসিপির জোট ১৩ এবং স্বতন্ত্র ৬ জন মিলিয়ে একটি আসন। এছাড়া রুমিন ফারহানা কারও জোটে থাকছেন না বলে জানান ইসি সচিব।

নিউজটি পোস্ট করেছেন : বসির আহমেদ

কমেন্ট বক্স
অবশেষে  চালু হলো দীর্ঘদিন বন্ধ থাকা টেকনাফ স্থলবন্দর

অবশেষে চালু হলো দীর্ঘদিন বন্ধ থাকা টেকনাফ স্থলবন্দর