ঢাকা | বঙ্গাব্দ

হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারির পদ ছাড়লেন ক্যারোলিন লিভিট 

  • নিউজ প্রকাশের তারিখ : Aug 13, 2026 ইং
হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারির পদ ছাড়লেন ক্যারোলিন লিভিট  ছবির ক্যাপশন:
ad728

বুধবার (১২ আগস্ট) নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে পোস্ট করা এক বার্তায় ক্যারোলিন লিভিটের বিদায়ের তথ্য নিশ্চিত করে ট্রাম্প বলেন, নিজের শিশু সন্তান এবং পরিবারকে সময় দিতে হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারির পদ থেকে অব্যাহতি নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন ক্যারোলিন লিভিট। তার অবস্থা আমি সম্পূর্ণভাবে বুঝতে পারছি এবং এ সিদ্ধান্তকে সম্মান জানাচ্ছি। ক্যারোলিন ছিলেন হোয়াইট হাউসের ইতিহাসের সেরা প্রেস সেক্রেটারিদের মধ্যে একজন। ২০১৮ সাল থেকে হোয়াইট হাউসের একজন প্রকৃত নেত্রী হিসেবে ন্যায়বিচার, স্বাধীনতা ও মুক্তির জন্য লড়াইয়ে তিনি অসাধারণ কাজ করেছেন। এখন থেকে ক্যারোলিন আমার একজন আউটসাইড উপদেষ্টা হিসেবে কাজ করবেন এবং রিপাবলিকান পার্টির অভ্যন্তরে প্রভাবশালী কণ্ঠস্বর হবেন।

২৮ বছর বয়সী ক্যারোলিন লিভিট এবং তার স্বামী নিকোলাস গত মে মাসে ভিভিয়ানা নামে এক কন্যাসন্তানের মা-বাবা হয়েছেন। ভিভিয়ানা তাদের দ্বিতীয় সন্তান। সন্তানের জন্মের আগে এপ্রিলে মাতৃত্বকালীন ছুটিতে গিয়েছিলেন তিনি। সন্তানের জন্মের পর নিয়মিত না হলেও মাঝে মাঝে কার্যস্থলে আসতেন ক্যারোলিন। হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি হিসেবে সর্বশেষ তিনি ব্রিফিং করেছেন জুলাইয়ের মাঝামাঝি।

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ক্যারোলিনের সম্পর্ক ২০২১ সাল থেকে। সে বছর জানুয়ারিতে তিনি প্রেসিডেন্ট ট্রাম্পের ব্যক্তিগত প্রেসসচিব এবং স্পিচ রাইটারের পদে আসেন। তারপর প্রেসিডেন্ট নির্বাচনের প্রচারাভিযানে ট্রাম্পের অন্যতম বিশ্বস্ত কর্মী হয়ে ওঠেন ক্যারোলিন। ২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্প জয়ী হওয়ার পর ২০২৫ সালে হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি হন ক্যারোলিন লিভিট।

সূত্র: আলজাজিরা


নিউজটি পোস্ট করেছেন : বসির আহমেদ

কমেন্ট বক্স
আদ্-দ্বীনের ব্যাপারে আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে:

আদ্-দ্বীনের ব্যাপারে আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে: