বিশ্বে জ্বালানি সরবরাহের গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ নিয়ে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একতরফা দাবির প্রেক্ষিতে হুঁশিয়ার করেছে তেহরান।
তেহরানকে শায়েস্তা করতে ইরানের বন্দর ঘিরে মার্কিন বাহিনীর নৌ অবরোধ প্রয়োজনে অনির্দিষ্টকাল বহাল থাকতে পারে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ।
এদিকে, মার্কিন রণতরি ইউএসএস আব্রাহাম লিংকনে একাধিক মৃত্যুর ঘটনাকে অসত্য দাবি করে সামাজিক মাধ্যম এক্স হ্যান্ডেলে ব্যাখ্যা দিয়েছে মার্কিন সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড-সেন্টকম। বিভিন্ন গণমাধ্যম দাবি করছে, ওই মারামারিতে প্রাণ গেছে অন্তত ৭ জন নাবিকের।
বসির আহমেদ