ঢাকা | বঙ্গাব্দ

ট্রাম্পের ‘মাদার অব অল বোম্বস’-এর জবাবে আসছে ইরানের ‘ফাদার অব অল বোম্বস’!

  • নিউজ প্রকাশের তারিখ : Oct 22, 2026 ইং
ট্রাম্পের ‘মাদার অব অল বোম্বস’-এর জবাবে আসছে ইরানের ‘ফাদার অব অল বোম্বস’! ছবির ক্যাপশন:
ad728

যুক্তরাষ্ট্রের তথাকথিত মাদার অব অল বোম্বস-এর বিপরীতে এবার নিজেদের ‘ফাদার অব অল বোম্বস’ উন্মোচনের ঘোষণা দিলো ইরান। এটি শত্রুপক্ষের জন্য নতুন এক চমক হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী- আইআরজিসির মুখপাত্র হোসেইন মোহেবি। 

আন্তর্জাতিক সংবাদমাধ্যম আনাদোলুর এক প্রতিবেদনে বলা হয়েছে, সম্প্রতি ইরানের ইয়ুথ জার্নালিস্টস ক্লাবে এক বক্তব্যে যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ারি দিয়ে হোসেইন মোহেবি বলেন, ফাদার অব অল বোম্বস নামের নতুন এই মারণাস্ত্রটি উন্মোচনের প্রস্তুতি শেষ পর্যায়ে রয়েছে। এটি শত্রুপক্ষকে চমকে দেবে। তবে অস্ত্রটির গঠন, ওজন, পাল্লা কিংবা ধ্বংসক্ষমতা সম্পর্কে কোনো তথ্য দেননি তিনি। ফলে এটি ঠিক কী ধরনের অস্ত্র, তা এখনো স্পষ্ট নয়।

ইরানের ক্ষেপণাস্ত্র সক্ষমতা নিয়েও নতুন দাবি সামনে এনেছেন মোহেবি। তিনি জানিয়েছেন, ২০২৫ সালের জুনে ইরান-ইসরা মধ্যে হওয়া ১২ দিনের যুদ্ধের পর তাদের ক্ষেপণাস্ত্রের মজুত ঐ সময়ের চেয়ে দেড় গুণ বেড়েছে। একই সঙ্গে ক্ষেপণাস্ত্রের পাল্লা, ধ্বংসক্ষমতা ও লক্ষ্যভেদ করার নির্ভুলতাও উন্নত হয়েছে বলে দাবি করেছেন তিনি। 

ইরানের সামরিক নীতিতেও পরিবর্তনের ইঙ্গিত দিয়েছেন আইআরজিসির এই মুখপাত্র। তিনি বলেন, আগে ইরান কেবল আক্রমণের জবাব দেওয়ার ওপর গুরুত্ব দিতো। কিন্তু এখন সম্ভাব্য হামলার পর কেবল পাল্টা জবাব নয়, নতুন করে আক্রমণ চালানোর নীতিকেও প্রাধান্য দেওয়া হচ্ছে। এ ক্ষেত্রে অসম যুদ্ধকৌশল ব্যবহারেরও হুঁশিয়ারি দিয়েছেন তিনি। 


নিউজটি পোস্ট করেছেন : বসির আহমেদ

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
শিশু অধিকার সুরক্ষায় ইউনিসেফের সঙ্গে কাজ করবে সংসদীয় ককাস

শিশু অধিকার সুরক্ষায় ইউনিসেফের সঙ্গে কাজ করবে সংসদীয় ককাস