ঢাকা | বঙ্গাব্দ

ঘুমের জন্য এক বালিশেই ৪০ হাজার টাকা খরচ তরুণীর!

  • নিউজ প্রকাশের তারিখ : Nov 14, 2026 ইং
ঘুমের জন্য এক বালিশেই ৪০ হাজার টাকা খরচ তরুণীর! ছবির ক্যাপশন:
ad728

দীর্ঘ সময় ল্যাপটপ কিংবা কম্পিউটারের সামনে বসে কাজ। ঘাড় ও পিঠে অস্বস্তি, রাতের ঘুমেও নানা সমস্যা। এমন অভিজ্ঞতা থেকেই নিজের ঘুমের সমস্যার সমাধান খুঁজছিলেন ওই তরুণী। সম্প্রতি জাপানের টোকিওতে গিয়ে সন্ধান পান প্রায় ৪০০ বছরের পুরোনো একটি বিশেষ বালিশের দোকানের। সেখানে বালিশ কেনার আগে চলে নানা ধরনের পরীক্ষা-নিরীক্ষা।

সম্প্রতি ‘সোলট্রাভেল_বিপান’ নামের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে ওই তরুণীর একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ভাইরাল ভিডিওতে দেখা যায়, প্রথমে ওই তরুণীর ঘাড় ও পিঠের অবস্থা পরীক্ষা করা হচ্ছে। এরপর বিশেষ বিছানায় শুইয়ে দেখা হচ্ছে তার শরীরের অবস্থান ও আরামের বিষয়টি। বিভিন্ন উপকরণে তৈরি বালিশও পরখ করার সুযোগ পান তিনি। সব পরীক্ষা শেষে তার শারীরিক গঠন ও প্রয়োজন বিবেচনায় তৈরি করা হয় বিশেষ বালিশটি। বাংলাদেশি মুদ্রায় যার দাম পড়েছে প্রায় ৪০ হাজার টাকা!

তরুণীর আশা, বিশেষভাবে তৈরি এই বালিশ তার দীর্ঘদিনের ঘুমের সমস্যায় স্বস্তি এনে দেবে। তবে বালিশটি ব্যবহারের পর সত্যিই তার অনিদ্রার সমস্যা দূর হয়েছে কি না, তা ভিডিও থেকে জানা যায়নি।

একটি ভালো ঘুমের জন্য কেউ বদলে ফেলেন জীবনযাপন, আর কেউ খরচ করেন হাজার হাজার টাকা। তবে ৪০ হাজার টাকার এই বিশেষ বালিশ তরুণীর অনিদ্রা কতটা দূর করতে পারবে, সেই উত্তর মিলবে ব্যবহারের পরই। আপাতত বালিশের দাম আর তৈরির অভিনব পদ্ধতি নিয়েই সামাজিক যোগাযোগমাধ্যমে চলছে আলোচনা।

বিভি/এমএ/পিএইচ


নিউজটি পোস্ট করেছেন : বসির আহমেদ

কমেন্ট বক্স
সেমিকন্ডাক্টর খাতের বিকাশে টাস্কফোর্স গঠন, সদস্য ১৩ জন

সেমিকন্ডাক্টর খাতের বিকাশে টাস্কফোর্স গঠন, সদস্য ১৩ জন