ঢাকা | বঙ্গাব্দ

২৬ মার্চ মানিক মিয়ায় সশস্ত্র বাহিনীর অর্কেস্ট্রা-ওয়ারফেজের পরিবেশনা

  • নিউজ প্রকাশের তারিখ : Mar 24, 2026 ইং
২৬ মার্চ মানিক মিয়ায় সশস্ত্র বাহিনীর অর্কেস্ট্রা-ওয়ারফেজের পরিবেশনা ছবির ক্যাপশন:
ad728
আগামী ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে রাজধানীতে এক বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। ওই দিন সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে রাজধানীর মানিক মিয়া এভিনিউতে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।  মঙ্গলবার (২৪ মার্চ) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক সংবাদ বার্তায় এই তথ্য জানানো হয়েছে। আইএসপিআর জানায়, মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষ্যে ২৬ মার্চ সন্ধ্যা সাড়ে ৭টায় মানিক মিয়া এভিনিউতে সশস্ত্র বাহিনীর অর্কেস্ট্রা দল ও জনপ্রিয় ব্যান্ড ‘ওয়ারফেজ’-এর পরিবেশনায় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হবে। অনুষ্ঠানটি সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে বলে জানানো হয়েছে।  

নিউজটি পোস্ট করেছেন : বসির আহমেদ

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
পুলিশ সংস্কারে আমরা কাজ করছি: স্বরাষ্ট্রমন্ত্রী

পুলিশ সংস্কারে আমরা কাজ করছি: স্বরাষ্ট্রমন্ত্রী