ঢাকা | বঙ্গাব্দ

তিন দিনের সফরে ঢাকায় ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গোর

  • নিউজ প্রকাশের তারিখ : Jul 30, 2026 ইং
তিন দিনের সফরে ঢাকায় ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গোর ছবির ক্যাপশন:
ad728

সফরের প্রথম দিন সার্জিও গোর রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করবেন। পরে রাতে অর্থমন্ত্রীর সঙ্গেও তার বৈঠকের সূচি রয়েছে।

সফরের দ্বিতীয় দিন, শুক্রবার তিনি কক্সবাজারে গিয়ে রোহিঙ্গা শরণার্থী শিবির পরিদর্শন করবেন এবং সেখানে চলমান মানবিক কার্যক্রম সম্পর্কে খোঁজ নেবেন।

ফেব্রুয়ারিতে বিএনপি সরকার দায়িত্ব গ্রহণের পর সার্জিও গোরই তৃতীয় মার্কিন জ্যেষ্ঠ কর্মকর্তা হিসেবে বাংলাদেশ সফরে এলেন। তার এ সফরে বাংলাদেশের বর্তমান পররাষ্ট্রনীতির অগ্রাধিকার, আঞ্চলিক ভূরাজনৈতিক পরিস্থিতি, নিরাপত্তা সহযোগিতা এবং ঢাকা-ওয়াশিংটনের ভবিষ্যৎ সম্পর্ক নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হওয়ার কথা রয়েছে।


নিউজটি পোস্ট করেছেন : বসির আহমেদ

কমেন্ট বক্স
বুর্জ খলিফাকে ছাড়িয়ে এবার সৌদিতে সর্বোচ্চ ভবন!

বুর্জ খলিফাকে ছাড়িয়ে এবার সৌদিতে সর্বোচ্চ ভবন!