ঢাকা | বঙ্গাব্দ

৬ আগস্ট, ২০২৪: নেতৃত্ব শূন্য বাংলাদেশে ছিলো উৎকণ্ঠা    

  • নিউজ প্রকাশের তারিখ : Aug 6, 2026 ইং
৬ আগস্ট, ২০২৪: নেতৃত্ব শূন্য বাংলাদেশে ছিলো উৎকণ্ঠা     ছবির ক্যাপশন:
ad728

দেশ ছেড়ে পালিয়ে যাবার একদিন পরই রাষ্ট্রপতি মো. শাহাবুদ্দিন আহমেদ দ্বাদশ জাতীয় সংসদের বিলুপ্তি ঘোষণা করেন। বঙ্গভবন থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

ড. মুহম্মদ ইউনূসকে প্রধান উপদেষ্টা করে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের সিদ্ধান্ত হয় সোমবার রাতে। সেদিন বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সাথে তিন বাহিনী প্রধান ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের বৈঠকে এ সিদ্ধান্ত হয়। বাকি উপদেষ্টাদের বিষয়ে নাগরিক সমাজ-ছাত্র প্রতিনিধিসহ ১০ থেকে ১৫ জনের একটি প্রাথমিক তালিকাও প্রস্তাবনা হিসেবে দিয়েছেন সমন্বয়করা। সে সিদ্ধান্ত অনুসারে ড. মুহম্মদ ইউনূস প্যারিস থেকে দেশের উদ্দেশে রওনা দেন। জানানো হয়, তিনি দেশে এলে শপথ নেবে নতুন সরকার।

এদিন, বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে মুক্তি দেয়া হয়। সেই সাথে পহেলা জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত বৈষম্য বিরোধী আন্দোলন ও বিভিন্ন মামলায় আটকদের মুক্তি দেওয়া শুরু হয়। কোটা সংস্কার আন্দোলন ঘিরে নাশকতার মামলায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান ও আমীর খসরু মাহমুদ চৌধুরী, বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী ও জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানিসহ বিএনপি এবং জামায়াতের এক হাজারের বেশি নেতাকর্মীর জামিন মঞ্জুর করেছেন আদালত। বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন কেরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগার থেকে তিনি মুক্তি লাভ করেন। এসময় হাজার হাজার ছাত্র জনতা তাকে অভিনন্দন জানাতে জেল গেটে ভীড় করেন।

নির্বাহী আদেশে সোম থেকে বুধ এই তিন দিনের ছুটির মধ্যে শেষের দুইদিন বাতিল করে মঙ্গলবার থেকেই খোলা হয় সরকারি অফিস। সকালে সচিবালয়ে যান অনেক কর্মকর্তা-কর্মচারি। মন্ত্রিশূন্য এ সচিবালয়ে সচিব পর্যায়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতি ছিলো না বললেই চলে। 

বিদেশে পালিয়ে যাবার সময় বিমানবন্দরে আটক করা হয় সদ্য সাবেক পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ এবং টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলককে। এদিকে, সপরিবারে ভারতে যাওয়ার সময় ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া ইমিগ্রেশনে আটকে দেওয়া হয় সাংবাদিক শ্যামল দত্তকে।

এদিন, সেনাবাহিনীর শীর্ষ পদে বড় আকারের রদবদল করা হয়। মেজর জেনারেল জিয়াউল আহসানকে চাকরি হতে অব্যাহতি দেওয়া হয়। এছাড়া, লেফটেন্যান্ট জেনারেল সাইফুল আলমের চাকরি পররাষ্ট্র মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়।

ছাত্রদের প্রস্তাবকে প্রাধান্য দিয়ে দ্রুত অন্তর্বর্তীকালীন সরকার গঠনের দাবি জানিয়েছেন গণতন্ত্র মঞ্চের নেতারা। বিকালে রাজধানীর তোপখানা রোডে সংবাদ সম্মেলনে এ সব কথা জানান তারা।

এদিকে, উৎসুক মানুষের ভীড় গণভবন, সংসদ ভবন ও প্রধানমন্ত্রীর কার্যালয়সহ রাষ্ট্রীয় সব স্থাপনায়। পাঁচ আগস্ট গণঅভ্যুত্থানে ছাত্র জনতার ক্ষোভের চিহ্ন পড়ে আছে প্রতিটি স্থাপনায়। তবে আগেরদিনের তুলনায় এসব স্থাপনায় কঠোর নিরাপত্তা বেস্টনী তৈরি করেছে সেনাবাহিনী। জনগণের টাকায় গড়া এসব রাষ্ট্রীয় সম্পদ আর যাতে নষ্ট না হয়, - এমন প্রত্যাশার কথা জানান সাধারণ মানুষ।

রাজধানীতে সেনাবাহিনী ছাড়া সড়কে দেখা নেই পুলিশ-র‍্যাবসহ অন্যান্য আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যদের। হামলা-ভাঙচুর এবং পোড়ানোর পর রাজধানীর বেশিরভাগ থানা হয়ে পড়ে পুলিশ শুন্য।  ট্রাফিক পুলিশ না থাকায় বিভিন্ন পয়েন্টে সড়ক শৃঙ্খলায় কাজ করে ছাত্ররা। তবে স্বাভাবিক হতে শুরু করে জনজীবন। সাধারন মানুষের একটাই দাবি, শান্তি চান তারা। 

অনতিবিলম্বে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের দাবি জানিয়েছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তা না হলে দেশে রাজনৈতিক শুন্যতা তৈরি হবে বলে মনে করেন তিনি। যারা বিভিন্ন স্থাপনায় আগুন দিচ্ছে, তারা আন্দোলনের সাথে যুক্ত নয় উল্লেখ করে অবিলম্বে আগুন, লুটপাট বন্ধের দাবি জানান তিনি। দুপুর দেড়টার দিকে নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে আসেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। এ সময় নেতাকর্মীরা তাদের স্বাগত জানান। এর আগে, সকালে বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে অনুষ্ঠিত হয় দলটির স্থায়ী কমিটির বৈঠক। লন্ডন থেকে অনলাইনে যুক্ত হয়ে বৈঠকে সভাপতিত্ব করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সভা শেষে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ছাত্রজনতাকে বিজয়ের শুভেচ্ছা জানান।


নিউজটি পোস্ট করেছেন : বসির আহমেদ

কমেন্ট বক্স
পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযানের নেতৃত্বে পানিসম্পদ প্রতিমন্ত্র

পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযানের নেতৃত্বে পানিসম্পদ প্রতিমন্ত্র