মনোনয়ন বাছাই করা হবে রবিবার। প্রত্যাহারের শেষ সময় ১৮ আগস্ট। ২০ আগস্ট দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ হবে জাতীয় সংসদে। ওইদিন দুপুর দুইটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত ভোট দেবেন ৩৪৯ জন সংসদ সদস্য।
মঙ্গলবার (১১ আগস্ট) জারি করা প্রজ্ঞাপনে বলা হয়, রাষ্ট্রপতি নির্বাচন আইন, ১৯৯১-এর পাঁচ এর তিন ধারার ক্ষমতাবলে আগামী ২০ আগস্ট রাষ্ট্রপতি নির্বাচনের জন্য সংসদ সদস্যদের বৈঠক আহ্বান করা হয়েছে। মোহাম্মদ সাহাবুদ্দিন রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগের পর ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব নেন স্পিকার এম হাফিজ উদ্দিন আহমদ।
বসির আহমেদ