ঢাকা | বঙ্গাব্দ

শহীদ আবু সাঈদ ফাউন্ডেশনে কোটি টাকা বরাদ্দের প্রতিশ্রুতি

  • নিউজ প্রকাশের তারিখ : Sep 29, 2026 ইং
শহীদ আবু সাঈদ ফাউন্ডেশনে কোটি টাকা বরাদ্দের প্রতিশ্রুতি ছবির ক্যাপশন:
ad728

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে রংপুরের পীরগঞ্জ উপজেলার জাফরপাড়া গ্রামে শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করেন প্রতিমন্ত্রী। পরে তিনি শহীদ আবু সাঈদের বাবা-মা ও স্বজনদের সঙ্গে সাক্ষাৎ করে তাদের খোঁজখবর নেন। এ সময় শহীদ পরিবারের পাশে বিএনপি সরকার সবসময় থাকবে বলেও আশ্বাস দেন তিনি।

কবর জিয়ারত শেষে শহীদ আবু সাঈদের বাবা-মাকে পাশে বসিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন মীর শাহে আলম। তিনি বলেন, ‘রংপুর হচ্ছে বীর সন্তানের জেলা। এ জেলা নিয়ে পুরো দেশ গর্ব করে। শহীদ আবু সাঈদ শুধু ইতিহাস নন, তিনি অনুপ্রেরণার নাম। আবু সাঈদ জাতীয় সম্পদ এবং ফ্যাসিস্ট হাসিনা পতনের সূতিকাগার।’

তিনি বলেন, শহীদ আবু সাঈদের স্মৃতি সংরক্ষণ, কবর সংস্কারসহ নানা উন্নয়নকাজে ‘আবু সাঈদ ফাউন্ডেশনে’ প্রধানমন্ত্রীর পক্ষ থেকে এক কোটি টাকা বরাদ্দ দেওয়া হবে। তাকে শুধু গ্রামের মধ্যে সীমাবদ্ধ না রেখে রংপুর জেলা স্টেডিয়ামের নাম পরিবর্তন করে ‘শহীদ আবু সাঈদ স্টেডিয়াম’ করা হবে। আবু সাঈদ আমাদের প্রেরণা, আবু সাঈদ আমাদের শক্তির উৎস বলেও মন্তব্য করেন তিনি।

উত্তরাঞ্চলের উন্নয়ন প্রসঙ্গে মীর শাহে আলম বলেন, দীর্ঘদিন অবহেলিত উত্তরাঞ্চলকে উন্নয়নের মূলধারায় ফিরিয়ে আনতে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সরকার কাজ করছে। রংপুরসহ পুরো উত্তরাঞ্চলকে বদলে দেওয়া হবে।

ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, দেশের সব পরিবার ফ্যামিলি কার্ড এবং সব কৃষক কৃষক কার্ড পাবেন। এ নিয়ে কোনো তদবির বা টাউট-বাটপারের খপ্পরে না পড়তে জনগণের প্রতি আহ্বান জানান তিনি। একই সঙ্গে ইমাম-মুয়াজ্জিনদের বেতন-ভাতার আওতায় আনার উদ্যোগের কথাও তুলে ধরেন।

১১ দলের লংমার্চ প্রসঙ্গে তিনি বলেন, তেল-গ্যাস সংকটের কথা বলে লংমার্চে বিপুল পরিমাণ জ্বালানি পুড়ানো হয়েছে। সংসদের বাইরে বিরোধী দলের বিভিন্ন কর্মসূচি দেশকে অস্থিতিশীল করার চেষ্টা বলেও মন্তব্য করেন তিনি।

সারের সংকট নিয়ে এক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী অভিযোগ করেন, বিরোধী দলের নির্বাচিত কিছু এলাকায় কৃত্রিমভাবে সারের সংকট তৈরি করে জনগণের সরকারকে হেয় করার চেষ্টা করা হচ্ছে।

এ সময় শহীদ আবু সাঈদের বাবা মো. মকবুল হোসেন, মা মনোয়ারা বেগম, সংরক্ষিত সংসদ সদস্য অ্যাডভোকেট রেজেকা সুলতানা ফেন্সী, রংপুর সিটি প্রশাসক মাহফুজ উন নবী চৌধুরী ডন, জেলা পরিষদের প্রশাসক সাইফুল ইসলামসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।


নিউজটি পোস্ট করেছেন : বসির আহমেদ

কমেন্ট বক্স
আনোয়ার ইব্রাহিমের দ্রুত সুস্থতা কামনায় প্রধানমন্ত্রীর দোয়া

আনোয়ার ইব্রাহিমের দ্রুত সুস্থতা কামনায় প্রধানমন্ত্রীর দোয়া