ঢাকা | বঙ্গাব্দ

সীমা বৌদ্ধ বিহারে অনির্দিষ্টকালের জন্য পর্যটক প্রবেশে নিষেধাজ্ঞা

  • নিউজ প্রকাশের তারিখ : Oct 15, 2026 ইং
সীমা বৌদ্ধ বিহারে অনির্দিষ্টকালের জন্য পর্যটক প্রবেশে নিষেধাজ্ঞা ছবির ক্যাপশন:
ad728

বিহারের মহাথেরো উত্তম ভিক্ষু বলেন, গত মঙ্গলবার সকালে বিহারের সীমানার মধ্যে একটি দোকানঘর নির্মাণের কাজ শুরু করে বিহার কর্তৃপক্ষ। এ সময় স্থানীয় নাসির হাওলাদার ও সামসুল আলম বিহারের ভেতরে জমি দাবি করে পরিচালনা কমিটির সভাপতি মংলাচিনকে মারধর করেন।

এ ঘটনায় গতকাল মংলাচিন মহিপুর থানায় একটি অভিযোগ দায়ের করেন। অভিযুক্তদের বিচার না হওয়া পর্যন্ত অনির্দিষ্টকালের জন্য বিহার বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে রাখাইন সম্প্রদায়। মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামীম হাওলাদার বলেন, অভিযোগের বিষয়ে পুলিশি তদন্ত চলছে।

উল্লেখ্য, শত বছরের ঐতিহ্যবাহী মিশ্রিপাড়া সীমা বৌদ্ধ বিহার কুয়াকাটার অন্যতম দর্শনীয় স্থান। বিহারটিতে রয়েছে অষ্টধাতু দিয়ে তৈরি ৩৭ মণ ওজনের গৌতম বুদ্ধের ধ্যানমগ্ন মূর্তি। এই মূর্তি দেখতে প্রতিদিনই দেশ-বিদেশের হাজারো পর্যটক ও দর্শনার্থী ভিড় করেন। তবে অনির্দিষ্টকালের জন্য বিহার পরিদর্শনে নিষেধাজ্ঞা জারি হওয়ায় পর্যটকদের মধ্যে হতাশা দেখা দিয়েছে।


নিউজটি পোস্ট করেছেন : বসির আহমেদ

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
‘১৩ হাজার টাকা দিয়েও এইচএসসি পরীক্ষা দিতে পারেনি’ দাবিটি সঠ

‘১৩ হাজার টাকা দিয়েও এইচএসসি পরীক্ষা দিতে পারেনি’ দাবিটি সঠ