ঢাকা | বঙ্গাব্দ

রিয়াদ-দাম্মামগামী ফ্লাইট আবারও স্থগিত করলো বিমান

  • নিউজ প্রকাশের তারিখ : Oct 23, 2026 ইং
রিয়াদ-দাম্মামগামী ফ্লাইট আবারও স্থগিত করলো বিমান ছবির ক্যাপশন:
ad728

বৃহস্পতিবার (২২ অক্টোবর) বিমানের বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২১ অক্টোবর রাতে দাম্মামের কিং ফাহাদ আন্তর্জাতিক বিমানবন্দরে হামলার পরিপ্রেক্ষিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এর আগে সৌদি আরবের বিভিন্ন বিমানবন্দরে হামলার ঘটনায় দুই দফায় রিয়াদ ও দাম্মামগামী ফ্লাইট স্থগিত করেছিল বিমান। সর্বশেষ ১৮ অক্টোবর পর্যন্ত ফ্লাইট স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়। পরে দাম্মাম রুটে ২২ অক্টোবর থেকে ফ্লাইট চালুর ঘোষণা দেওয়া হয়। রিয়াদ রুটে ২৫ অক্টোবর একটি ফ্লাইট পরিচালনারও সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। তবে নতুন করে নিরাপত্তাঝুঁকি তৈরি হওয়ায় আবারও ফ্লাইট স্থগিত করা হলো।

এদিকে ঢাকা থেকে জেদ্দা ও মদিনাগামী ফ্লাইট নির্ধারিত সময়সূচি অনুযায়ী চলবে। জরুরি প্রয়োজনে আসন খালি থাকা সাপেক্ষে যাত্রীরা জেদ্দা ও মদিনা বিমানবন্দর ব্যবহার করে সৌদি আরবে যাতায়াত করতে পারবেন।

টিকিট ও ভ্রমণসংক্রান্ত তথ্যের জন্য নিকটস্থ বিমান সেলস সেন্টারে যোগাযোগ করতে যাত্রীদের অনুরোধ জানিয়েছে কর্তৃপক্ষ।


নিউজটি পোস্ট করেছেন : বসির আহমেদ

কমেন্ট বক্স