ঢাকা | বঙ্গাব্দ

স্বর্ণদ্বীপে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

  • নিউজ প্রকাশের তারিখ : Nov 24, 2026 ইং
স্বর্ণদ্বীপে পৌঁছেছেন প্রধানমন্ত্রী ছবির ক্যাপশন:
ad728

এর আগে সকাল সাড়ে ১০টায় হেলিকপ্টারে ঢাকা থেকে রওনা হন প্রধানমন্ত্রী। স্বর্ণদ্বীপে সশস্ত্র বাহিনীর স্পেশাল ফোর্সের সমন্বয়ে প্রথমবারের মতো আয়োজিত ‘জয়েন্ট স্পেশাল ফোর্সেস এক্সারসাইজ-১-২০২৬’-এর চূড়ান্ত অনুশীলন প্রত্যক্ষ করবেন তিনি।

এ সময় প্রধানমন্ত্রী দেশীয় প্রযুক্তিতে উদ্ভাবিত সামরিক সরঞ্জামের প্রদর্শনী দেখবেন এবং অনুশীলনস্থলে তিন বাহিনীর কর্মকর্তা ও জওয়ানদের বিভিন্ন কার্যক্রম পর্যবেক্ষণ করবেন।

বিশেষ এই মহড়ায় সেনাবাহিনীর প্যারা কমান্ডো ব্রিগেড, নৌবাহিনীর সোয়াডস এবং বিমানবাহিনীর ৫০১ এয়ার রেজিমেন্ট অংশ নেবে। মহড়া পরিদর্শন শেষে আজ বিকেলে হেলিকপ্টারে প্রধানমন্ত্রীর ঢাকায় ফেরার কথা রয়েছে।


নিউজটি পোস্ট করেছেন : বসির আহমেদ

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
হোয়াটসঅ্যাপে তিন নিরাপত্তা ত্রুটি শনাক্ত, ঝুঁকিতে ব্যবহারকা

হোয়াটসঅ্যাপে তিন নিরাপত্তা ত্রুটি শনাক্ত, ঝুঁকিতে ব্যবহারকা