হাতি-ঘোড়া নিয়ে রাজধানীতে ঈদের বর্ণাঢ্য আনন্দ মিছিল
-
নিউজ প্রকাশের তারিখ :
Mar 22, 2026 ইং
ছবির ক্যাপশন:
পবিত্র মাহে রমজানের বিদায়ের পর দেশজুড়ে উদযাপিত হলো পবিত্র ঈদুল ফিতর। প্রতিবছরের মতো এবারও রাজধানীতে ঈদ উৎসবের বর্ণাঢ্য মিছিল অনুষ্ঠিত হয়েছে। হাতি-ঘোড়া নিয়ে আনন্দ মিছিল দেখা গেছে রাজধানীতে। চাঁদরাতে মেহেদি উৎসবের সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে শুরু হয় এই আয়োজন। পরে বর্ণাঢ্য আনন্দ মিছিল করেন তারা। শনিবার পবিত্র ঈদুল ফিতরের নামাজ শেষে রাজধানীর প্রাচীন নাগরিক ঐতিহ্য ও উৎসব সংস্কৃতি ফিরিয়ে আনার লক্ষ্যে তিন দিনব্যাপী উৎসবের আয়োজন করে ঈদ উৎসব আয়োজক কমিটি। মিছিলটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের দোয়েল চত্বর থেকে শুরু হয়ে কেন্দ্রীয় শহীদ মিনার ও শাহবাগ হয়ে হোটেল ইন্টারকন্টিনেন্টাল মোড়ে এসে শেষ হয়। ঈদ মানে আনন্দ, ঈদ মানে খুশি। এ আনন্দ নগরবাসীসহ দেশ-বিদেশে ছড়িয়ে দিতে ঢোল-বাজনা বাজিয়ে হাতি-ঘোড়ার মাধ্যমে আনন্দ মিছিল করে নগরবাসী।
নিউজটি পোস্ট করেছেন :
বসির আহমেদ
কমেন্ট বক্স