ঢাকা | বঙ্গাব্দ

তেলের জন্য হাহাকার, যুক্তরাষ্ট্র থেকে এলো জাহাজভর্তি গম

  • নিউজ প্রকাশের তারিখ : Mar 27, 2026 ইং
তেলের জন্য হাহাকার, যুক্তরাষ্ট্র থেকে এলো জাহাজভর্তি গম ছবির ক্যাপশন:
ad728
মধ্যপ্রাচ্যে সংঘাতের কারণে বিশ্বজুড়ে জ্বালানি তেল নিয়ে সংকট দেখা গেছে। এর প্রভাব পড়েছে বাংলাদেশেও। পাম্পে পাম্পে তেলের জন্য ভিড় করছেন গ্রাহকরা। কিন্তু, পর্যাপ্ত তেল মিলছে না। অভিযানেও বিভিন্ন স্থান থেকে জব্দ করা হচ্ছে অবৈধভাবে মজুদ করা তেল। এদিকে, এরই মধ্যে যুক্তরাষ্ট্র থেকে ৬২ হাজার ১৫০ টন গম নিয়ে একটি জাহাজ চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে পৌঁছেছে। শুক্রবার (২৭ মার্চ) খাদ্য মন্ত্রণালয়ের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, যুক্তরাষ্ট্র ও বাংলাদেশ সরকারের মধ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারকের (এমওইউ) আলোকে নগদ ক্রয় চুক্তিতে এসব গম আমদানি হচ্ছে। এটি জিটুজি চুক্তির দ্বিতীয় চালান। এর আগেও এ চুক্তির একটি চালানের গম দেশে এসে পৌঁছেছে। চুক্তির আওতায় প্রথম চালানে ৫৮ হাজার ৪৫৭ মেট্রিক টন গম এসেছিল। জাহাজে রক্ষিত গমের নমুনা পরীক্ষার কার্যক্রম এরই মধ্যে শুরু হয়েছে এবং দ্রুত গম খালাসের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। জাহাজে রক্ষিত ৬২ হাজার ১৫০ মেট্রিক টন গমের মধ্যে ৩৭ হাজার ২৯০ মেট্রিক টন গম চট্টগ্রামে এবং অবশিষ্ট ২৪ হাজার ৮৬০ মেট্রিক টন মোংলা বন্দরে খালাস করা হবে। অন্যদিকে, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, দুর্ভোগ কমাতে সরকার প্রতিদিন জ্বালানি তেলে ১৬৭ কোটি টাকা ভর্তুকি দিচ্ছে। জনগণের কষ্ট লাঘবে সরকার কাজ করছে। বহির্বিশ্বের অস্থিরতার মধ্যেও জ্বালানি তেলের দাম বৃদ্ধি করেনি। তেলের দাম বৃদ্ধি পেলে বিদ্যুৎ গণপরিবহন ও খাদ্যপণ্যের মূল্যবৃদ্ধি পায়। চতুর্দিক থেকে চাপ থাকা সত্ত্বেও জ্বালানি তেলের দাম বৃদ্ধির কোনো পরিকল্পনা করেনি।

নিউজটি পোস্ট করেছেন : বসির আহমেদ

কমেন্ট বক্স
আন্তর্জাতিক রক্তদাতা দিবস উপলক্ষে ইউএস-বাংলা এয়ারলাইন্সের র

আন্তর্জাতিক রক্তদাতা দিবস উপলক্ষে ইউএস-বাংলা এয়ারলাইন্সের র