ঢাকা | বঙ্গাব্দ

মেহেরপুরে বাড়ির গেট থেকে ২টি বোমা সদৃশ বস্তু উদ্ধার

  • নিউজ প্রকাশের তারিখ : Jul 29, 2026 ইং
মেহেরপুরে বাড়ির গেট থেকে ২টি বোমা সদৃশ বস্তু উদ্ধার ছবির ক্যাপশন:
ad728

ইমদাদুল হকের ছেলে হোসেন আলী জানান, সকালে বাড়ির লোকজন বোমা সদৃশ বস্তু দেখতে পেয়ে ভবানীপুর পুলিশ ক্যাম্পে খবর দেন। সংবাদ পেয়ে ক্যাম্প ইনচার্জ এসআই মো. আব্দুল করিম ঘটনাস্থলে উপস্থিত হয়ে বোমা সদৃশ দুটি বস্তু উদ্ধার করেন। রাতের আঁধারে কে বা কারা কি কারণে বোমা সদৃশ বস্তু দুইটি রেখেছে তা তারা জানেন না। 

এসআই মো. আব্দুল করিম বলেন, বোমা সদৃশ বস্তু দুটি উদ্ধার করে তা নিস্ক্রিয় করতে থানায় পানি ভার্তি বালতিতে চুবিয়ে রাখা হয়েছে। বিষয়টি তদন্ত করা হচ্ছে। এ ঘটনায় আতঙ্কিত না হওয়ার পরামর্শ দেন তিনি।

বিষয়টি নিশ্চিত করে কাজীপুর ইউনিয়ন পরিষদের ৭নং ওয়ার্ডের ইউপি সদস্য মহন আলী বলেন, গাংনী উপজেলার নওদাপাড়া গ্রামের বিলপাড়ার মো. ইব্রাহিম হোসেনের ছেলে নিজাম উদ্দিন ও একরামুল হকের ছেলে এমদাদুল হকের বাড়ির মূল ফটকের সামনে কালো স্কচটেপে মোড়ানো দুটি বোমা সাদৃশ্য বস্তু দেখতে পেয়ে তিনি পুলিশকে খবর দেন। পরে পুলিশ এগুলো নিয়ে যায়।

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাদ্দিদ মোর্শেদ চৌধুরী জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে পুলিশ ককটেল সদৃশ বস্তু দুইটি উদ্ধার করেছে। বিষয়টি অতি গুরুত্বের সাথে দেখা হচ্ছে। ঘটনার সাথে জড়িতদের আইনের আওতায় আনা হবে। 


নিউজটি পোস্ট করেছেন : বসির আহমেদ

কমেন্ট বক্স
সংসদ কমিটির প্রথম বৈঠক শনিবার

সংসদ কমিটির প্রথম বৈঠক শনিবার