আদেশে বলা হয়েছে, গত ২৯ জুলাই পৌর এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও অপ্রীতিকর ঘটনা এড়াতে ১৪৪ ধারা জারি করা হয়েছিল। পরবর্তীতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সর্বশেষ প্রতিবেদন অনুযায়ী, বর্তমানে পৌর এলাকার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে। জনশান্তি ও জননিরাপত্তা বিঘ্নিত হওয়ার আর কোনো আশঙ্কা না থাকায় জনস্বার্থে জারিকৃত ১৪৪ ধারার আদেশটি প্রত্যাহার করা হয়েছে।
এর আগে, বুধবার (২৯ জুলাই) জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাকর্মী ও বিএনপির পাল্টাপাল্টি কর্মসূচিকে কেন্দ্র করে হবিগঞ্জে দিনভর চরম উত্তেজনা বিরাজ করে। এনসিপির শীর্ষ নেতাদের বহনকারী বহরটিকে শহরের বাইরে আটকে দেয় পুলিশ।
বুধবার (২৯ জুলাই) বিকাল সাড়ে ৪টায় এনসিপির আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম, হাসনাত আবদুল্লাহ, সারজিস আলম, নাসীরুদ্দীন পাটওয়ারী ও মাহমুদা মিতুসহ অন্য নেতারা মৌলভীবাজার থেকে হবিগঞ্জের উদ্দেশে রওনা হন। পথে শ্রীমঙ্গলে প্রথমবার পুলিশের ব্যারিকেডের মুখে পড়েন তারা। বাধা অতিক্রম করে এগোলেও বাহুবল উপজেলার কামাইছড়া ও মিরপুর এলাকায় পুলিশের করা দ্বিতীয় ব্যারিকেডের সামনে পড়ে তাদের বহর। সড়কে ট্রাক আড়াআড়িভাবে রেখে তাদের প্রবেশ পথ সম্পূর্ণ বন্ধ করে দেওয়া হয়।
তবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সর্বশেষ প্রতিবেদন অনুযায়ী, বর্তমানে হবিগঞ্জ পৌর এলাকার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে। জনশান্তি, জননিরাপত্তা ও আইনশৃঙ্খলা বিঘ্নিত হওয়ার মতো কোনো আশঙ্কা না থাকায় পূর্বে জারি করা ১৪৪ ধারার আদেশটি প্রত্যাহার করে নেওয়া হয়েছে।
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এবং বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠন ছাত্রদল ও যুবদলের পাল্টাপাল্টি কর্মসূচিকে কেন্দ্র করে সম্ভাব্য সংঘর্ষ ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কায় হবিগঞ্জ পৌর এলাকায় ১৪৪ ধারা জারি করেছিল জেলা প্রশাসন।
বসির আহমেদ