ঢাকা | বঙ্গাব্দ

আজ টানা ৫ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায় 

  • নিউজ প্রকাশের তারিখ : Jul 31, 2026 ইং
আজ টানা ৫ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়  ছবির ক্যাপশন:
ad728

বৈদ্যুতিক লাইনের নিরাপত্তা নিশ্চিত ও নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ বজায় রাখতে গাছের ডালপালা ছাঁটাইয়ের কাজ করবে ওজোপাডিকো। এ কারণে শুক্রবার (৩১ জুলাই) সাপ্তাহিক ছুটির দিনে সকাল ৭টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত গোপালগঞ্জের ১১ কেভি সার্কিট হাউস ফিডারের আওতাধীন কয়েকটি এলাকায় টানা সাড়ে পাঁচ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ১১ কেভি সার্কিট হাউস ফিডারের আওতাধীন এলাকায় সকাল ৭টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। বিদ্যুৎ লাইনের নিরাপত্তা নিশ্চিত করতে এবং নিরবচ্ছিন্ন সেবা বজায় রাখতে গাছের ডালপালা ছাঁটাইয়ের এ কাজ পরিচালনা করা হবে।

বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে যেসব এলাকায়, সেগুলো হলো- পাওয়ার হাউস রোড, উদয়ন রোড, বীনাপানি স্কুল মোড়, মডেল স্কুলের পেছনের এলাকা, কোর্ট মসজিদ, এসপি অফিস, ডিসি বাংলো, পাচুরিয়া, ফুড গোডাউন রোড, পদ্মপুকুরপাড় ব্যাংকপাড়া, হাসপাতাল রোড, সার্কিট হাউস, টিবি ক্লিনিক রোড এবং মার্কাস মহল্লা।

কর্তৃপক্ষ জানিয়েছে, অফিস কার্যক্রম ও এইচএসসি পরীক্ষার বিষয়টি বিবেচনায় রেখেই কাজের সময় নির্ধারণ করা হয়েছে। এ কাজে ঝিনাইদহ ও কোটচাঁদপুর থেকে দক্ষ জনবল আনা হয়েছে। এ ছাড়া পর্যায়ক্রমে বিভিন্ন ফিডারে বিদ্যুৎ লাইনের আশপাশের গাছের ডালপালা ছাঁটাইয়ের কাজ পরিচালনা করা হবে।


নিউজটি পোস্ট করেছেন : বসির আহমেদ

কমেন্ট বক্স
জাতীয় সংসদে আজ পাস হয়েছে ২০টি বিল  

জাতীয় সংসদে আজ পাস হয়েছে ২০টি বিল