ঢাকা | বঙ্গাব্দ

কচুর পাতা কাটার বিরোধে বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ

  • নিউজ প্রকাশের তারিখ : Aug 16, 2026 ইং
কচুর পাতা কাটার বিরোধে বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ ছবির ক্যাপশন:
ad728

শনিবার (১৫ আগস্ট) সন্ধ্যায় উপজেলার মহামায়া ইউনিয়নের জয়নগর গ্রামের বক্কর ড্রাইভারের বাড়িতে এ ঘটনা ঘটে।

নিহত সালেহ আহমদ ওই বাড়ির মৃত মৌলভী আলী আহমদের ছেলে। অভিযুক্ত দুলাল একই বাড়ির বক্কর ড্রাইভারের ছেলে।

স্থানীয়রা জানান, আসরের নামাজের পর সালেহ আহমদ বাড়ির পেছনে জঙ্গল পরিষ্কার করছিলেন। এ সময় ভুলবশত দুলালের কচুগাছের দুটি পাতা কেটে যায়। এ নিয়ে দুজনের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে দুলাল বালতি দিয়ে সালেহ আহমদকে পিটিয়ে গুরুতর আহত করেন। পরে হাসপাতালে নেওয়ার পথে তা মৃত্যু হয়।

নিহতের স্বজন রিপন বলেন, জায়গা-জমি নিয়ে দুলালের সঙ্গে সালেহ আহমদের দীর্ঘদিনের বিরোধ ছিল। এরই জেরে কচুর পাতা কাটার ঘটনাকে কেন্দ্র করে হামলা চালানো হয়েছে।

খবর পেয়ে রাতে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়। এ ঘটনায় অভিযুক্ত দুলালের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।

ছাগলনাইয়া থানার পুলিশ পরিদর্শক (ওসি) মো. আবু তাহের ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।


নিউজটি পোস্ট করেছেন : বসির আহমেদ

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
পররাষ্ট্রমন্ত্রীকে মার্কিন রাষ্ট্রদূতের অভিনন্দন 

পররাষ্ট্রমন্ত্রীকে মার্কিন রাষ্ট্রদূতের অভিনন্দন