রবিবার (১৬ আগস্ট) কৈখালী ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের পূর্ব কৈখালী গ্রামে এ ব্যতিক্রমী কর্মসূচি পালন করা হয়।
এলাকাবাসী সূত্রে জানা যায়, পূর্ব কৈখালী গ্রামের ‘মরহুম আলহাজ্ব আদম গাজীর কেয়ারের রাস্তা’ হিসেবে পরিচিত এই সড়কটি বছরের পর বছর ধরে চরম অবহেলিত। বিশেষ করে বর্ষা মৌসুমে রাস্তার ওপর পানি জমে গভীর কাদার সৃষ্টি হয়। এতে সাধারণ পথচারী থেকে শুরু করে কোনো ধরনের যানবাহনই চলাচল করতে পারে না। স্কুল-কলেজের শিক্ষার্থী, সরকারি-বেসরকারি চাকরিজীবীসহ সব শ্রেণি-পেশার মানুষকে চরম দুর্ভোগ পোহাতে হয়।
সবচেয়ে বেশি বিপাকে পড়তে হয় জরুরি রোগীদের। রাস্তা দিয়ে হাসপাতালে যাওয়ার কোনো উপায় না থাকায় বাধ্য হয়ে দীর্ঘ সময় ব্যয় করে নদীপথে ট্রলারে যাতায়াত করতে হয়, যা অত্যন্ত ঝুঁকিপূর্ণ।
এ বিষয়ে স্থানীয় ইউপি সদস্য মো. আব্দুর রশিদ জানান, তিনি ফেসবুকের মাধ্যমে প্রতিবাদের বিষয়টি জানতে পেরেছেন এবং দ্রুত রাস্তাটি কার্পেটিং (পাকাকরণ) করার আশ্বাস দেন।
অন্যদিকে, কৈখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ আব্দুর রহিম বলেন, “আমি চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পর ‘বিজিবি সড়ক’ নামে রাস্তাটি কার্পেটিং করার জন্য কর্তৃপক্ষের কাছ থেকে অনুমোদন করিয়েছিলাম। কিন্তু একটি পক্ষ রাস্তাটি কর্তন করে অন্য স্থানে নিয়ে যায়। তবে বর্তমানে রাস্তাটি ‘সীমান্ত সড়ক’ প্রকল্পের অধীনে কার্পেটিংয়ের জন্য পুনরায় অনুমোদন পেয়েছে। আশা করছি, খুব দ্রুতই এই রাস্তার সংস্কারকাজ শুরু হবে।”
বসির আহমেদ