ঢাকা | বঙ্গাব্দ

পাংশায় সৌর বিদ্যুতে চালিত মিনি কোল্ড স্টোরেজের উদ্বোধন

  • নিউজ প্রকাশের তারিখ : Aug 8, 2026 ইং
পাংশায় সৌর বিদ্যুতে চালিত মিনি কোল্ড স্টোরেজের উদ্বোধন ছবির ক্যাপশন:
ad728

​শনিবার (৮ আগস্ট, ২০২৬) পাংশা উপজেলার গোপালপুর বাজারে কৃষি সম্প্রসারণ অধিদফতরের আয়োজনে ২০২৫-২৬ অর্থবছরের এ প্রকল্পের আওতায় গঠিত (হাইব্রিড সোলার অপারেটেড) মিনি কোল্ড স্টোরেজ-এর উদ্বোধন অনুষ্ঠিত হয়।

​উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর।

​অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাজবাড়ী-২ আসনের মাননীয় জাতীয় সংসদ সদস্য মোঃ হারুন-অর-রশীদ এবং রাজবাড়ী জেলা পরিষদের প্রশাসক আবদুস সালাম মিয়া। এছাড়াও উপস্থিত ছিলেন, পাংশা উপজেলা নির্বাহী অফিসার মো. রিফাতুল হক, পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মইনুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা মো. তোফাজ্জেল হোসেন।

​অনুষ্ঠানে বক্তারা বলেন, এ ধরনের হাইব্রিড সোলার মিনি কোল্ড স্টোরেজ স্থাপনের মাধ্যমে এলাকার কৃষক সমাজ তাদের উৎপাদিত পচনশীল কৃষি পণ্য দীর্ঘমেয়াদে সংরক্ষণ করতে পারবেন, যা স্থানীয় কৃষি অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।


নিউজটি পোস্ট করেছেন : বসির আহমেদ

কমেন্ট বক্স
সংসদে বিশেষ অধিকার সম্পর্কিত স্থায়ী কমিটি গঠন

সংসদে বিশেষ অধিকার সম্পর্কিত স্থায়ী কমিটি গঠন