ঢাকা | বঙ্গাব্দ

‘কিস্তির চাপে’ ছেলের বিষপান, শোক সইতে না পেরে বাবার মৃত্যু

  • নিউজ প্রকাশের তারিখ : Aug 19, 2026 ইং
‘কিস্তির চাপে’ ছেলের বিষপান, শোক সইতে না পেরে বাবার মৃত্যু ছবির ক্যাপশন:
ad728

সোমবার (১৭ আগস্ট) মুকসুদপুর উপজেলার মহারাজপুর ইউনিয়নের লোহাচুড়া গ্রামে এ ঘটনা ঘটে। মৃতরা হলেন—লিটন কাজী (৩২) ও তার বাবা মান্নান কাজী (৬০)।

স্থানীয় সূত্রে জানা যায়, বিভিন্ন এনজিও থেকে নেওয়া ঋণের কিস্তি পরিশোধের জন্য প্রয়োজনীয় অর্থ জোগাড় করতে না পেরে রবিবার সকালে বিষপান করেন লিটন। পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পরে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে লিটনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করে পুলিশ।

এদিকে সোমবার বিকালে লিটনের মরদেহ বাড়িতে আনা হলে তা দেখে শোকে অসুস্থ হয়ে পড়েন তার বাবা মান্নান কাজী। কিছুক্ষণের মধ্যেই তার মৃত্যু হয়।

পরে লোহাচুড়া গ্রামে বাবা ও ছেলের জানাজা একসঙ্গে অনুষ্ঠিত হয়। জানাজা শেষে পাশাপাশি তাদের দাফন করা হয়। এ ঘটনায় পরিবার, স্বজন ও এলাকাবাসীর মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

মুকসুদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আর মামুন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, এ ঘটনায় মৃতের ভাই থানায় অভিযোগ করেছেন। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।


নিউজটি পোস্ট করেছেন : বসির আহমেদ

কমেন্ট বক্স
সংসদের দাঁড়িয়ে আজও পর্যাপ্ত তেল মজুতের তথ্য দিলেন জ্বালানিমন

সংসদের দাঁড়িয়ে আজও পর্যাপ্ত তেল মজুতের তথ্য দিলেন জ্বালানিমন