ঢাকা | বঙ্গাব্দ

পরশুরাম সোনালী ব্যাংকের গেইট থেকে অভিনব কৌশলে ১ লাখ টাকা ছিনতাই

  • নিউজ প্রকাশের তারিখ : Aug 21, 2026 ইং
পরশুরাম সোনালী ব্যাংকের গেইট থেকে অভিনব কৌশলে ১ লাখ টাকা ছিনতাই ছবির ক্যাপশন:
ad728

বৃহস্পতিবার (২০ আগস্ট) সকাল ১১টা ৫০ মিনিটে পরশুরাম সোনালী ব্যাংক শাখার সামনে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী হোসনে আরা বেগম সদ্য প্রয়াত শিক্ষা কর্মকর্তা ধন মিয়ার স্ত্রী। তিনি মেয়ে লুগনা শারমিনকে সঙ্গে নিয়ে ব্যাংক থেকে পেনশনের এক লাখ টাকা উত্তোলন করেন।

ব্যাংক থেকে বের হয়ে রিকশায় ওঠার সময় দুই নারী তাদের বাধা দেয়। তারা রিকশাটি নিজেদের বলে দাবি করে টানাহেঁচড়া শুরু করে।

এ সময় কৌশলে হোসনে আরা বেগমের ভ্যানিটি ব্যাগের চেইন খুলে এক লাখ টাকা নিয়ে পালিয়ে যায় বলে অভিযোগ।

লুগনা শারমিন বলেন, দুই নারী আগে থেকেই ব্যাংকের সামনে অবস্থান করছিলো। রিকশায় ওঠার সময় তারা সেটি নিজেদের বলে দাবি করে। একপর্যায়ে কৌশলে ব্যাগ থেকে টাকা নিয়ে যায়।

ঘটনার পর ব্যাংক কর্তৃপক্ষকে জানানো হয়। তবে ব্যাংকের গেইটের কাছে সিসি ক্যামেরা নেই বলে জানানো হয়েছে।

পরে পাশের কামরুল ইলেকট্রনিক্সের সিসি ক্যামেরার ফুটেজে সন্দেহভাজন দুই নারীকে আংশিক দেখা গেছে বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়। এ ঘটনায় পরশুরাম থানায় অভিযোগ দেওয়া হয়েছে।

পরশুরাম থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আশরাফুল ইসলাম বলেন, অভিযোগের বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। ঘটনাস্থল ও আশপাশের সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করা হচ্ছে। জড়িতদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার চেষ্টা চলছে।


নিউজটি পোস্ট করেছেন : বসির আহমেদ

কমেন্ট বক্স
প্রতারণা ঠেকাতে হোয়াটসঅ্যাপে ‘স্ক্যাম অ্যালার্ট’, কাজ করবে য

প্রতারণা ঠেকাতে হোয়াটসঅ্যাপে ‘স্ক্যাম অ্যালার্ট’, কাজ করবে য