জব্দ করা মালামালের মধ্যে রয়েছে ভারতীয় মোবাইল ফোনের যন্ত্রাংশ, মদ ও নেশাজাতীয় উইনকেরেক্স সিরাপ। বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাচালানিরা মালামাল ফেলে পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তলুইগাছা বিওপির বিশেষ আভিযানিক দল সাতক্ষীরা সদর উপজেলার নটিজঙ্গল এলাকায় অভিযান চালিয়ে ভারতীয় মোবাইল ফোনের যন্ত্রাংশ জব্দ করে।
একইভাবে কাকডাঙ্গা বিওপির বিশেষ আভিযানিক দল কলারোয়া উপজেলার ভাদিয়ালি এলাকায় অভিযান চালিয়ে ভারতীয় মদ ও নেশাজাতীয় উইনকেরেক্স সিরাপ জব্দ করে। মাদরা বিওপির বিশেষ আভিযানিক দল একই উপজেলার বড়ালি এলাকায় অভিযান চালিয়ে ভারতীয় মোবাইল ফোনের যন্ত্রাংশ জব্দ করে।
এ ছাড়া ঝাউডাঙ্গা ক্যাম্পের বিশেষ আভিযানিক দল সাতক্ষীরা সদর উপজেলার কামারবাইশা এলাকায় অভিযান চালিয়ে ভারতীয় মোবাইল ফোনের যন্ত্রাংশ জব্দ করে।
বিজিবি জানিয়েছে, জব্দ করা মালামালের সর্বমোট বাজারমূল্য ১২ লাখ ৮৩ হাজার ৫০০ টাকা। তবে বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাচালানিরা মালামাল ফেলে পালিয়ে যাওয়ায় তাদের আটক করা সম্ভব হয়নি।
সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী আশিকুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, জব্দ করা ভারতীয় মালামাল সাতক্ষীরা কাস্টমসে জমা দেওয়া হয়েছে।
এ ছাড়া জব্দ করা মাদকদ্রব্যের বিষয়ে সাতক্ষীরা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। পরবর্তী সময়ে জনসম্মুখে ধ্বংসের জন্য এসব মাদকদ্রব্য বিজিবি স্টোরে জমা রাখা হয়েছে।
বসির আহমেদ